এক্সপ্লোর

'৫০টি নারদ নিউজ কিনতে পারেন কাকলি', স্টিংকাণ্ডে দলীয় সাংসদের পাশে মমতা

কলকাতা: নারদকাণ্ডে সাফাই দিতে গিতে গিয়ে, দলীয় প্রার্থীদের পাশে না দাঁড়ালেও, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁকে নারদ নিউজের স্টিং ফুটেজে দেখা গিয়েছিল। কিন্তু, ১৭ তারিখ নারদ নিউজের স্টিং ফুটেজে দেখা যাওয়া তৃণমূল প্রার্থীদের নিয়ে, ভিন্নসুর শোনা গিয়েছিল দলনেত্রীর গলায়। বলেছিলেন, প্রার্থী ঘোষণার আগে দেখলে আমি নিশ্চয় ভাবতাম, এখন সম্ভব নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটের কথা ভেবে নারদকাণ্ডে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্যই তৃণমূল প্রার্থীদের নিয়ে এই মন্তব্য করে, বোঝাতে চেয়েছেন যে, প্রার্থী ঘোষণার আগে স্টিং-ফুটেজ প্রকাশ্যে এলে, সেখানে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের তিনি প্রার্থী করতেন না। কিন্তু, এখন যেহেতু লোকসভা ভোট নেই সেজন্য তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের। দলীয় সাংসদের হয়ে সওয়াল করতে গিয়ে মমতা বলেন, 'রাস্তা দিয়ে আসছি, শুনছি, বলছে, কাকলি ঘোষ দস্তিদার জবাব দাও, নারদার টাকা কেন খেলে? কাকলি না ওরকম ৫০টি নারদাকে কিনে নিতে পারে, ওদের ওই সব টাকা খেয়ে, এসব করতে হয় না।' তৃণমূল নেত্রীর এই মন্তব্য লুফে নিয়েছে বিরোধীরা। বিরোধীদের দাবি, নারদকাণ্ডে এখন দু-মখো নীতি নিয়ে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে, ভোট বাক্সের কথা মাথায় রেখে, নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রার্থীদের ঝেড়ে ফেলার চেষ্টা, অন্যদিকে বাকিদের পাশে থাকার বার্তা। মানে যাঁদের এখন ভোট ময়দানে নামতে হচ্ছে না। সেজন্যই তো প্রথম থেকে নারদকাণ্ডে লোকসভার এথিক্স কমিটির তদন্তের বিরোধিতা করে এসেছে তৃণমূল। এমনটাই দাবি বিরোধীদের।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget