এক্সপ্লোর

কুত্‍সার জবাব দিয়েছেন মানুষ, বললেন মমতা

কলকাতা: টানা দ্বিতীয়বার বাংলার মসনদ দখল করার পরই বিরোধীদের একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক সম্মেলনে এসে মমতা বলেন, গত ২ বছর ধরে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। তাঁর দাবি, ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতির ইস্যু তোলা হয়।মানুষ দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছে। যাঁরা দুর্নীতির ইস্যু তুলেছেন তাঁদের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মমতা। ফলাফলের পর ফের তৃণমূল নেত্রীর নিশানায় কেন্দ্রীয় বাহিনী। তিনি বলেছেন, ভোটের আগে সন্ত্রাসের আবহ তৈরি করা হয়। বাম-কংগ্রেস জোটকে একহাত নেন তিনি। বললেন, বামেদের সঙ্গে জোট কংগ্রেসের রাজনৈতিক ভুল। একইসঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য সিপিএমকেও বিঁধেছেন তিনি।তিনি বলেছেন, এই ভোটের ফলে জাতীয় ক্ষেত্রে কংগ্রেস ও রাজ্যে সিপিএমের ক্ষতি হয়েছে। আবার বিজেপির সম্পর্কে বলতে গিয়ে মমতার জবাব, বিজেপির সঙ্গে মতাদর্শগত ফারাক রয়েছে। তবে বিজেপিকে ইস্যুভিত্তিক সমর্থনে আপত্তি নেই। একইসঙ্গে বলেছেন অতীতের ভুল থেকে শিক্ষা নেব। জয়কে তিনি মানুষের জয় বলে অভিহিত করেছেন। বলেন, এই জয় মানুষের। এদিন ফের শ্রেষ্ঠ বাংলা গড়ার ডাক দেন মমতা। মমতা জানিয়েছেন, আগামীকাল তৃণমূলের নবনির্বাচিত পরিষদীয় দলের বৈঠক হবে। বৈঠকে নির্বাচিত হবেন পরিষদীয় দলনেতা। কালই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানানো হবে। এরপর ২৭ মে শপথ নেবে নয়া মন্ত্রিসভা। ওই দিন দ্বিতীয় বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। ১০ দিন ধরে সাংস্কৃতিক কর্মসূচী পালন হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget