এক্সপ্লোর

‘বদলি করে অফিসারদের ‘মাইন্ড-সেট’ বদলানো যাবে না’, অপসারিত রাজীব কুমারের পাশেই মমতা

কলকাতা: অপসারিত রাজীব কুমারের পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বদলি করে অফিসারদের ‘মাইন্ড-সেট’ পরিবর্তন করা যাবে না। প্রতিহিংসার অভিযোগ তুলে তৃণমূলনেত্রীর দাবি, একতরফাভাবে বিরোধীদের বক্তব্যকেই গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী বলেন, কলকাতার সিপি, একটা ব্রাইট অফিসারকেও তোমরা বদলি করে দিলে? ১৫ দিন তারপর???? বহাল তবিয়তে কাজ করবে। সব আমাদের অফিসার। যেখানেই বদলি করো মাইন্ড সেট চেঞ্জ করা যাবে না। রাজীব কুমারের পাশে দাঁড়াতে গিয়ে, কার্যত ফের একবার নাম না করে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও জেহাদ ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী! মমতা বলেন, একটা পারটিকুলার পার্টির বিরুদ্ধে পলিটিক্যাল ভেন্ডেটা। একটা সরকারের বিরুদ্ধে পলিটিক্যাল ভেন্ডেটা। ৩০০-৩৫০ ওসিকে বদলি করে দিলে! দুর্গাপুরের ওসিকেও করে দিলে বদলি!সব একতরফা হচ্ছে। যেদিন কমিশনের ফুল বেঞ্চ শহরে, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে অভিযোগ করেছেন, বিরোধীদের বক্তব্যেই বারবার মান্যতা দিচ্ছে নির্বাচন কমিশন! তৃণমূলনেত্রী বলেন, কংগ্রেস নেতা বলছে আমার হয়ে ভোট করে দেবে, তাকে ওসি করতে হবে। ক’দিনের জন্য, ১৫ দিনের জন্য? একটা সিপিএম নেতা বলছে, আমার ভোটটা অমুক রিটার্নিং অফিসার করবে, তাকে অমনি চেঞ্জ করে দিচ্ছেন। গায়ের জোর। এরকম কোথাও দেখিনি। পক্ষপাতিত্বের জোরাল অভিযোগ ওঠায় রাজীব কুমারকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নতুন সিপি দায়িত্বে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সেই রাজীব কুমারেরই পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নাম না করে নিশানা করলেন কমিশনকে। যাকে হাতিয়ার করছে বিরোধীরা। এর আগেও পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেছিলেন অপসারিতদের পদে ফেরানোর কথা। এবারও তার ব্যতিক্রম হল না।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget