এক্সপ্লোর

বিদ্যাসাগরের মূর্তি-ভাঙচুর: টুইটার ডিপি বদলে প্রতিবাদ মমতা, তৃণমূলের

অমিত শাহের রোড শো ঘিরে অগ্নিগর্ভ কলেজ-স্ট্রিট, বিধান সরণি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে খণ্ডযুদ্ধ। বিদ্যাসাগর কলেজে ভাঙচুর। বাঁশ নিয়ে চলে হামলা। ছোঁড়া হল ইট, পাথর। গুঁড়িয়ে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি। জ্বালিয়ে দেওয়া হয় মোটরবাইক।

কলকাতা: বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে টুইটারের ডিসপ্লে পিকচার (ডিপি) বদলে ঈশ্বরচন্দ্রের ছবি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। গতকাল সন্ধ্যায় অমিত শাহের রোড শো ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে কলেজ-স্ট্রিট, বিধান সরণি চত্বর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে খণ্ডযুদ্ধ শুরু হয়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে, ঢিলছোড়া দূরত্বে থাকা বিদ্যাসাগর কলেজের সামনেও শুরিু হয় অশান্তি। যা ক্রমশ ভয়ঙ্কর চেহারা নেয়। কলেজে ভাঙচুর চলে। বাঁশ নিয়ে চলে হামলা। ছোঁড়া হল ইট, পাথর। গুঁড়িয়ে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি। জ্বালিয়ে দেওয়া হয় মোটরবাইক। এই গোটা ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছেন অমিত শাহ। পাল্টা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে হুঙ্কার দিয়েছেন তৃণমূলনেত্রীও। বিজেপির দাবি, রোড শো আটকাতে না পেরে প্রশাসনকে কাজে লাগিয়ে মিছিলে হামলা চালানো হয়েছে।  পাল্টা রোড শোয়ের অনুমতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী। প্রতিবাদস্বরূপ, টুইটারে এই ঘটনার তীব্র সমালোচনা করে ডিপি বদল করে বিদ্যাসাগরের ছবি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করে ডিপি বদল করেছে তৃণমূল কংগ্রেস। দলের অফিসিয়াল টুইটার পেজেও একইভাবে ডিপি বদল করা হয়েছে। ডিপি বদল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায় সহ দলের একাধিক শীর্ষ নেতা। এই ঘটনার পরই শিক্ষামন্ত্রীকে বিদ্যাসাগর কলেজে যেতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যাসাগর কলেজে যান শিক্ষামন্ত্রী। এরপর খোদ মুখ্যমন্ত্রীই পৌঁছে যান বিদ্যাসাগর কলেজে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বুধবার উত্তর কলকাতায় তৃণমূলের মিছিলে সবাইকে বিদ্যাসাগরের ছবি ও বাণী গলায় ঝুলিয়ে আসার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এছাড়াও বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় মিছিল করবেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget