এক্সপ্লোর

Mothabari Update : মোথাবাড়িকাণ্ডে বড় আপডেট! আজই NIA-রিপোর্ট যাচ্ছে সুপ্রিম কোর্টে! আছে কি চাঞ্চল্যকর কিছু?

NIA Report On Mothabari : তদন্তকারীদের দাবি, ঘটনার আগে-পরে কী কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নথিতে।


আবির দত্ত, কলকাতা : 
বুধবার রাতে মোথাবাড়ি-তে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তদন্তে নেমেছে এনআইএ ( National Investigation Agency - NIA)। সূত্রের খবর, সংগ্রহ করা তথ্যপ্রমাণ, নথির উপর ভিত্তি করে একটি ২৫ পাতার বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই রিপোর্টে আক্রান্ত বিচারকদের বক্তব্যের পাশাপাশি স্থানীয় পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। তদন্তকারীদের দাবি, ঘটনার আগে-পরে কী কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নথিতে।

তদন্তে কী অগ্রগতি? 

এদিকে National Investigation Agency-র কলকাতা দফতর থেকে রিপোর্ট নিয়ে সংস্থার আইজি সনিয়া সিং (Sonia Singh) ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বলে সূত্রের খবর। কেন্দ্রীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এর কাজ করছেন যাঁরা, সেই বিচারকদের ঘিরে এরকম বিক্ষোভ হল কী করে? পরিস্থিতি কেন নিয়ন্ত্রণ করা গেল না? পুলিশ প্রশাসন কী করছিল? এই সব দিক খতিয়ে দেখে সোমবার সুপ্রিম কোর্টে NIA-এর রিপোর্ট দেওয়ার কথা।

বুথ লেভেল অফিসারদের জিজ্ঞাসাবাদ

এই বিষয়ে মোথাবাড়ি অঞ্চলের ২২ জন  বুথ লেভেল অফিসারকে জিজ্ঞাসাবাদ করেন NIA আধিকারিকরা। তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে অনুমান।  বিচারকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখেই এই রিপোর্ট তৈরি করছেন তদন্তকারীরা। সোমবার এই রিপোর্ট সুপ্রিম কোর্টে ( Supreme Court of India) জমা পড়বে। দেশের সর্বোচ্চ আদালত রিপোর্টটি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। 

কী ঘটেছিল মোথাবাড়িতে ? 

বুধবার রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বিডিও অফিস থেকে বেরনোর পরও রাস্তায় হামলার মুখে পড়ে বিচারকদের গাড়ি। ইটের ঘায়ে ভেঙে যায় কনভয়ের একটি গাড়ির কাচ। ওই গাড়ির চালক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। রবিবার বালিগঞ্জে গিয়ে এক মহিলা বিচারকের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসাররা। 

BDO অফিসে কী ঘটেছিল?

বুধবার সকাল থেকেই জমায়েত শুরু হয়েছিল কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে। প্রথম সারিতে ছিলেন মহিলারা। একসময় বিডিও অফিসের ভিতরেও ঢুকে পড়েন তারা। পরে কেন্দ্রীয় বাহিনী তাদের বের করে দেয়। কিন্তু তারপরেও তারা এলাকা ছাড়েননি! শেষে রাতে যখন বিচারকরা পুলিশের ঘেরাটোপে বেরোচ্ছেন, তখনও সেখানে দাঁড়িয়ে প্রচুর বিক্ষোভকারী। সামনে আসা একাধিক ভিডিওয় দেখা যায় এমনই ছবি!

মোথাবাড়ির এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর সকলের। 




আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget