এক্সপ্লোর

Murshidabad PC: বাম-কংগ্রেসের তাস সেলিম! ২০১৪ ফেরাতে পারবে CPIM? না কি ফের ফুটবে ঘাসফুল?

Lok Sabha Election 2024: এবার মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটগ্রহণ তৃতীয় দফায়- অর্থাৎ ৭ জুন। শেষ হাসি কে হাসবে?

কলকাতা: বাংলার ইতিহাস থেকে শুরু করে ভারতে ব্রিটিশদের আধিপত্য বিস্তারের ইতিহাস- সবেতেই বাংলার যে জেলার নাম ওতপ্রোতভাবে জড়িত সেটা হল মুর্শিদাবাদ। ঐতিহাসিক প্রেক্ষাপট হোক কিংবা সামাজিক-অর্থনৈতিক কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট- আলোচনায় বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ (Murshidabad District)। এই জেলায় তিনটি লোকসভা আসন রয়েছে। যার মধ্যে একটি মুশির্দাবাদ (যার PC Code 11)। অন্যদুটি জঙ্গিপুর ও বহরমপুর। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী- এই তিনটি আসনেই বাম ও কংগ্রেসের জোট এখনও পর্যন্ত বেশ ভালভাবেই কাজ করেছে।

মুর্শিদাবাদে এবারের সিপিএম প্রার্থী যথেষ্ট হেভিওয়েট। রাজ্য সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim) এখানে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী। মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী আগেরবারের জয়ী সাংসদ আবু তাহের খান (Abu taher Khan)। জেলার রাজনীতিতে অন্যতম বড় নাম আবু তাহের। এই কেন্দ্রে এবারের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ। সংখ্যালঘু অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রে এবার আলাদা প্রার্থী দিয়েছে ISF. ৭ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পরিচয়:
সাতটি বিধানসভা নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। যার মধ্যে ছয়টি রয়েছে মুর্শিদাবাদ জেলায়- ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি। আর নদিয়া জেলায় থাকা করিমপুর বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে।

Chanakyya.com-এর তথ্য অনুযায়ী এই লোকসভা কেন্দ্র (Murshidabad parliament constituency) সংখ্যালঘু অধ্যুষিত। মোট জনসংখ্যার প্রায় ৬১ শতাংশ মুসলিম সম্প্রদায়ভুক্ত। বাকিদের মধ্যে তফসিলি জাতিভুক্ত ১৫ শতাংশের মতো, তফসিলি জনজাতিভুক্ত দেড় শতাংশের মতো। এই লোকসভা কেন্দ্র এলাকায় সাক্ষরতার হার ৬০ শতাংশের সামান্য কম। 

মুর্শিদাবাদ কেন্দ্র একসময় শক্ত বামঘাঁটি ছিল। পঞ্চাশের দশকের একেবারে প্রথমে তৈরি হয় এই লোকসভা কেন্দ্র। আশির দশকের মাঝামাঝি থেকে নব্বইয়ের দশকের একেবারে শেষ পর্যন্ত এই লোকসভা কেন্দ্র টানা দখলে রেখেছিল বামেরা। তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় আসার পরেও দীর্ঘদিন এই আসন নিজেদেরর দখলে আনতে পারেনি। প্রথমবার এই আসনে তৃণমূল জয় পায় গত লোকসভা নির্বাচনে। 

লোকসভা নির্বাচন ২০০৯:
এই নির্বাচনে এই কেন্দ্র দখলে এনেছিল কংগ্রেস। সেইবার রাজ্যে তৃণমূল ও কংগ্রেস জোট বেঁধে লড়াই করেছিল। কংগ্রেসের আব্দুল মান্নান হোসেন জয়ী হয়েছিলেন। তাঁর দখলে ছিল ৪৭ শতাংশ মতো ভোট। সিপিএমের প্রার্থী আনিসুর রহমান দ্বিতীয় স্থানে ছিলেন- তাঁর ঝুলিতে ভোট ছিল ৪৩.৮ শতাংশের আশেপাশে।

লোকসভা নির্বাচন ২০১৪:
২০১১ সালে এই রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়েছিল। তারপর থেকে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে বামেরা। কিন্তু মুর্শিবাদের ফলাফল বয়েছিল উল্টোখাতে। এই বারের লোকসভা নির্বাচনে সারা রাজ্যে মাত্র দুটি আসন জিতেছিল বামেরা- একটি রায়গঞ্জ, অন্য়টি মুর্শিদাবাদ। বামেদের প্রার্থী বদরুদ্দোজা খানের কাছে হেরে গিয়েছিলেন বিদায়ী সাংসদ কংগ্রেসের আব্দুল মান্নান হোসেন। বামপ্রার্থীর ঝুলিতে ছিল ৩৩.২ শতাংশ ভোট। কংগ্রেস প্রার্থীর ঝুলিতে ছিল ৩.৭ শতাংশ ভোট। এই ভোটে আলাদা প্রার্থী দিয়েছিল তৃণমূল। ঘাসফুল প্রতীকে আলি মহম্মদ পেয়েছিলেন ২২ শতাংশ মতো ভোট। 

লোকসভা নির্বাচন ২০১৯:
এই বারের ভোটেই প্রথম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি তৃণমূলের দখলে আসে। তৃণমূলের আবু তাহের খান ৪২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। কংগ্রেসের প্রার্থী ২৬.৩ শতাংশ ভোট পেয়েছিলেন। সিপিএমের প্রার্থী বিদায়ী সাংসদ বদরুদ্দোজা খান ১২.৬ শতাংশ ভোট পেয়ে নেমে এসেছিলেন চতুর্থ স্থানে। অন্য়দিকে ১৭ শতাংশ ভোট পেয়ে চমকে দিয়েছিলেন বিজেপির প্রার্থী হুমায়ুন কবীর। এর আগে এই কেন্দ্রে এত ভোট কখনও পায়নি বিজেপি। 

বিধানসভা নির্বাচন ২০২১:
২০২১ সালের বিধানসভা নির্বাচনের তথ্য অনুযায়ী। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে ছয়টিতেই জয়ী হয়েছিল তৃণমূল। মাত্র একটি- মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি। বিধানসভার ভোটের ফল নিয়ে লোকসভাওয়ারি ভাবে সামগ্রিক ভাবে বিচার করলে ৫০ শতাংশেরও বেশি ভোট ছিল তৃণমূলের দখলে। ২০১৯এর তুলনায়য় সামান্য ভোট বাড়িয়ে প্রায় ১৯ শতাংশ ভোট ছিল বিজেপির দখলে। কংগ্রেস ও সিপিএম-এর কাছে আলাদা আলাদা করে ছিল ১২ থেকে ১৩ শতাংশ ভোট।

এই বার মুর্শিদাবাদ কেন্দ্রে দিকে নজর গোটা রাজ্যের। মহম্মদ সেলিমের হয়ে প্রচারে গিয়েছেন অধীর চৌধুরী। ডোমকলে অধীর ও সেলিম একসঙ্গে প্রচার সেরেছেন। জোটধর্মের সব ছবিই দেখা গিয়েছে। উল্টোদিকে এই আসন নিয়ে আত্মবিশ্বাসের ছবি দেখা গিয়েছে তৃণমূলের শিবিরে। পাশাপাশি জোরদার প্রচার চালাচ্ছে বিজেপিও। শেষ হাসি কে হাসবে তার জন্য অপেক্ষা ৪ জুনের।

তথ্যসূত্র:
elections24.eci.gov.in
old.eci.gov.in
chanakyya.com
indiavotes.com

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্রতিবার পাল্টে যায় সাংসদ! এবার এই কেন্দ্রে দিলীপ-ম্যাজিক? নাকি ছক্কা হাঁকাবেন কীর্তি?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget