এক্সপ্লোর

Narendra Modi Nadia Rally : কৃষ্ণনগর থেকে তৃণমূলের নতুন সংজ্ঞা নির্ধারণ মোদির, বললেন TMC মানে তুম, ম্যায় অউর কোরাপশন

Narendra Modi Attacks TMC: দুর্নীতি থেকে সন্দেশখালি, কৃষ্ণনগরের সভায় তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়ালেন মোদি। যার জন্ম হয়নি তার নামেও জব কার্ড, TMC কে দুর্নীতি ইস্যুতে করলেন তুলোধনা ।

শিবাশিস মৌলিক, কলকাতা : দুর্নীতি থেকে সন্দেশখালি, কৃষ্ণনগরের সভায় তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়ালেন মোদি (Narendra Modi Attacks TMC)। বাংলায় এসে বাংলার মানুষের কাছে আর্জি রাখলেন বিজেপিকে সুযোগ দেওয়ার। আর বঙ্গ বিজেপির সামনে রাখলেন চড়া টার্গেট ! ৪২-এ ৪২। বললেন, বাংলার বিকাশ হলেই দেশের বিকাশ হবে, কিন্তু তার জন্য ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে। সেই সঙ্গে তৃণমূলকে পদে পদে করলেন আক্রমণ। লিখলেন, তৃণমূল মানে তু ম্যাঁয় করাপশন হি করাপশন।  

১০০ দিনের কাজে টাকা না দেওয়ার অভিযোগে  তৃণমূল সরকার কেন্দ্রকে বিদ্ধ করছে প্রতি মুহূর্তে। আর এবার মোদি করলেন পাল্টা আক্রমণ ।  ১০০ দিনের কাজ থেকে রেশন, জল থেকে সরকারিব প্রকল্প, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন ছত্রে ছত্রে। কৃষ্ণনগরের সভা থেকে বললেন,  তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে। 

এদিন নরেন্দ্র মোদি ভুয়ো কার্ড নিয়েও তৃণমূল সরকারকে আক্রমণ করেন । বলেন, ' মনরেগায় ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। এমনকী, যার জন্ম হয়নি তার নামেও জব কার্ড হয়েছে। তৃণমূল সরকার গরিব শ্রমিকের টাকা লুঠ করেছে। তৃণমূলের চেষ্টা কেন্দ্রীয় যোজনায় নিজেদের নামের স্টিকার লাগানো। ' 

মোদির অভিযোগ, 'যে ভাবে তৃণমূলের সরকার চলছে, তাতে বাংলার মানুষ হতাশ। বাংলার মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে বারবার বিপুল জনাদেশ দিয়েছে। কিন্তু টিএমসি বাংলার মানুষের সঙ্গে অত্যাচার ও বিশ্বাসঘাতকতা করেছে। তৃণমূল মানে বিশ্বাসঘাতকতা ও পরিবারতন্ত্র' ।

কৃষ্ণনগরের জনসভায় তো বটেই  প্রধানমন্ত্রী শনিবার একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেও ভাষণে  তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করেন। বলেন, 'স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের যে গৌরবময় ঐতিহ্য ছিল সেটাকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যাওয়া হয়নি। এইজন্যই যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলা ক্রমশ পিছিয়ে পড়েছে। গত দশ বছরে এই ক্ষতিপূরণের জন্যই আমরা এই রাজ্যে রেলের পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিয়েছি। আমাদের সরকার এরাজ্যের রেলের উন্নয়নে দ্বিগুণেরও বেশি অর্থ বরাদ্দ করেছে। কৃষ্ণনগরের প্রশাসনিক সভায় দাবি প্রধানমন্ত্রীর।'  

কৃষ্ণনগরের সভার পর শনিবার বঙ্গ বিজেপির দুই সারথি সুকান্ত মজুমদার ও  শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা করে বৈঠক করেন প্রধানমন্ত্রী।  বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীকে রাজ্যের সমস্যাগুলির কথা তুলে ধরেন। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির আলাদা সাক্ষাৎও হয়েছিল রাজভবনে। সেখানে কী বিষয়ে আলোচনা হল, তা কি জানতে পারলেন সুকান্তরা ? বিজেপির রাজ্য সভাপতি   এবিপি আনন্দ-কে জানালেন, প্রধানমন্ত্রী যতটুকু জানানোর ততটুকুই জানিয়েছেন। আর তাঁরাও প্রধানমন্ত্রীকে বাংলার  'প্রকৃত চিত্র' তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে। 

 

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget