এক্সপ্লোর

Narendra Modi: 'বাংলা বদল চায়, বাংলা বিজেপিকে চায়', কলকাতায় এসে সোশাল পোস্টে মোদির বার্তা

বিহারে NDA-র জয়ের পরই, প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। এরপর, যতবার পশ্চিমবঙ্গে এসেছেন, প্রধানমন্ত্রীর মুখে শোনা গেছে পরিবর্তনের ডাক

কলকাতা: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে তৃণমূলকে উৎখাতের সুর আরও কয়েকগুণ চড়ালেন নরেন্দ্র মোদি। বললেন, তৃণমূল সরকারের যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মণীষীদের প্রসঙ্গ টেনেও এদিন পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। সপ্তাহ পেরোলেই ঘোষণা হয়ে যাবে বিধানসভা ভোটের দিনক্ষণ। তার আগেই, শনিবার ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ড থেকে তৃণমূলকে উৎখাতের সুর আরও কয়েকগুণ চড়ালেন নরেন্দ্র মোদি।                       

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'আজ ফের ব্রিগেড থেকে নতুন বাংলার বিপ্লবের বিউগল বেজে গেল। বাংলার বদল এখন দেওয়ালেও লেখা হয়ে গেছে এবং বাংলার মানুষের মনেও ছাপা হয়ে গেছে। এবার বাংলা থেকে নির্মম সরকারের শেষ হবে। এবার বাংলা থেকে মহাজঙ্গলরাজ শেষ হবে। তাই বাংলার প্রতিটা কোণা থেকে আওয়াজ উঠছে, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার। এখানকার নির্মম সরকার যতই চেষ্টা করুক পরিবর্তনের এই ঝড়কে রুখতে পারবে না'।                                                        

বিহারে NDA-র জয়ের পরই, প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। এরপর, যতবার পশ্চিমবঙ্গে এসেছেন, প্রধানমন্ত্রীর মুখে শোনা গেছে পরিবর্তনের ডাক। তিনি বলেন, 'বাংলার ঐতিহাসিক মাটি, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ঐতিহাসিক ময়দান আর বাংলার মানুষের এই ঐতিহাসিক জনসমাবেশ, যতদূর দেখতে পাচ্ছি, শুধু মানুষ আর মানুষ। আপনাদের এই উৎসাহ, আপনাদের জোশ, বাংলা কী ভাবছে, বাংলার মনে কী চলছে, যদি কাউকে জানতে হয়, তাহলে এই ছবিটা দেখুন'।                                                        

এমনকী সোশাল মিডিয়ায় পোস্টও করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি লিখেছেন, 'কলকাতার আইকনিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উন্মাদনাই সব বলে দিচ্ছে... পশ্চিমবঙ্গ পরিবর্তন চায়। পশ্চিমবঙ্গ বিজেপিকে চায়।' 

 

২০২১-এর বিধানসভা ভোটের আগেও মার্চ মাসে ব্রিগেডে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। ২০০ আসন জয়ের টার্গেট নিলেও ৭৭-এই থামতে হয়েছিল বিজেপিকে। এবার কী হবে?                                 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget