এক্সপ্লোর

Narendra Modi: 'মোদির চরণ স্পর্শ না করে ভাত-রুটি খাব না', বলছেন 'শ্রী শ্রী নরেন্দ্র মোদি ধাম'- এর প্রতিষ্ঠাতা

Narendra Modi: গত বছর প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে কোচবিহারের বাসিন্দা প্রফুল্ল বর্মণ কেটেছিলেন ৭৫ কিলোর কেক। সেই দিনই শপথ করেছিলেন মোদির চরণ স্পর্শ না করে ভাত-রুটি খাবেন না।

শিবাশিস মৌলিক, কোচবিহার : নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর প্রথমবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ এপ্রিল, আজ কোচবিহারে সভা করবেন তিনি। সকাল থেকেই প্রধানমন্ত্রীর সভাস্থলের আশপাশে রয়েছে প্রচুর মানুষের ভিড়। কোচবিহার-সহ পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও এসেছেন অনেকেই। তাঁর ভিড় করেছেন কোচিবিহার রাস মেলার মাঠে। মাথাভাঙা থেকে এসেছেন অনেকে। তাঁদের সঙ্গে রয়েছে একটি ফ্লেক্স। সেখানে লেখা 'শ্রী শ্রী নরেন্দ্র মোদি ধাম'। কোচবিহারের মাথাভাঙায় তৈরি করা হয়েছে এই ধাম। 

কবে তৈরি হল এই ধাম? কেনই বা তৈরি হল? 

এই ধামের প্রতিষ্ঠাতা জানিয়েছেন, ২০২৫ সালে মাথাভাঙায় তৈরি হয়েছে এই 'শ্রী শ্রী নরেন্দ্র মোদি ধাম'। ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে ৭৫ কিলোর কেক কেটেছিলেন ওই ব্যক্তি। সেই সঙ্গেই প্রতিষ্ঠা করেছিলেন মন্দির। সেখানে রয়েছে নরেন্দ্র মোদির মূর্তিও। পুজোয় হয় সেখানে। ধামের প্রতিষ্ঠাতা ওই ব্যক্তি বলেছেন, 'সেদিন একটা শপথ করেছিলাম। যতদিন না নরেন্দ্র মোদির চরণ দর্শন পাই, ততদিন ভাত-রুটি খাব না। সেই থেকে আজ অবধি ভাত-রুটি খাইনি। চরণ স্পর্শ না করে ভাত-রুটি খাব না।' এই ব্যক্তির নাম প্রফুল্ল বর্মণ। কোচবিহারের মাথাভাঙা বিধানসভার পারাডুবি গ্রামের বাসিন্দা তিনি। 

কিছুদিন আগেই ব্রিগেডে সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদি। তবে ভোটের দিনক্ষণ ঘোষণার পর আজই রাজ্য়ে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী। কোচবিহারের রাসমেলার ময়দানে সভা করবেন তিনি। মোদির সভা উপলক্ষ্য়ে সকাল থেকেই সভাস্থলে আসতে শুরু করেছেন বিজেপির কর্মী-সমর্থকরা। আজ কোচবিহারের রাসমেলা ময়দানে 'বিজয় সংকল্প সভা'য় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের আগে কর্মী, সমর্থকদের চাঙ্গা করতেই এই প্রচার, সভা। এর আগে শুভেন্দু অধিকারী ভবানীপুরে মনোনয়ন জমা দেওয়ার দিন এসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহশুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে বর্ণাঢ়্য রোড-শো-ও করেন তিনি। 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ২ দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল। সেদিন ১৫২টি আসনে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। সেদিন ১৪২টি আসনে ভোট গ্রহণ করা হবে। আর ভোট গণনা ৪ মে। ইতিমধ্যেই পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। অনেক জায়গায় প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের দাবি প্রার্থী বদলে ভূমিপুত্র/ভূমিকন্যা, অর্থাৎ এলাকার বাসিন্দাদেরই টিকিট দেওয়া উচিত। এই নিয়ে বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget