এক্সপ্লোর

WB Election 2021: নতুন ভোটারদের উৎসাহিত করতে নয়া উদ্যোগ কমিশনের

এবার নির্বাচন কমিশন নতুন ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য ভিন্ন ভাবনা ভাবল। বেলুন ঘুড়ি উড়িয়ে নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দল গেল বারাসাতের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রতি বছরই নির্বাচনে ভোট দেন নতুন ভোটাররা। কিন্তু তাঁদের উৎসাহ দেওয়ার জন্য কোনও ভাবনা চিন্তা থাকে না অন্যান্য বছর। এবার নির্বাচন কমিশন নতুন ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য ভিন্ন ভাবনা ভাবল। বেলুন, ঘুড়ি উড়িয়ে নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দল গেল বারাসাতের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে।

কীভাবে নতুন ভোটারদের উৎসাহিত করার উদ্যোগ নিল নির্বাচন কমিশন?

ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ কনটেস্ট চলে দীর্ঘক্ষণ। তাছাড়া কীভাবে ভোট দিতে হয় তাও সেখানো হয়েছে। নতুন ভোটারদের শেখানো হয়, ইভিএম মেশিন পর্যন্ত যাওয়ার আগে তাঁদের কী কী কাজ থাকবে। ইভিএম এর সঙ্গে পরিচিত করাতে পাশাপাশি এই সব কিছুর উদ্দেশ্যেই বারাসাত ১ নম্বর ব্লক থেকে আধিকারিকরা যান। কীভাবে নতুন ভোটাররা ভোট দানে অংশগ্রহণ করবেন সেগুলো প্রশিক্ষণ দেন হাতে-কলমে। পাশাপাশি ভোট দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করতে বেলুন ওড়ানো হয়। ঘুড়ি উড়িয়ে নতুন ভোটারদের সঙ্গে সময় কাটান নির্বাচন কমিশনের আধিকারিকরা।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক ছাত্রী মৌমিতা ধর বলেন, “আমরা এবার প্রথম ভোট দেওয়ার সুযোগ পাব এটা ভেবেই খুব ভাল লাগছে। কীভাবে ভোট দিতে হয় এবং ভোটিং মেশিনের সঙ্গে পরিচিত হতে পেরে আমাদের খুব ভালো লাগছে।“ তার পাশাপাশি বারাসাত ১ নম্বর ব্লকের নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক মঞ্জুলা বোস জানান, নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য এই নির্বাচন কমিশনের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাই এই ধরনের ক্যাম্পাসে আরও সচেতনতা কর্মসূচি নেওয়া হবে ।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget