এক্সপ্লোর

Panchayat Poll 2023 : দলীয় প্রার্থীর হয়ে প্রচার ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ দত্তপুকুরে, জখম ৩

Barasat Hospital : সংঘর্ষে দু'পক্ষের তিনজন জখম হয়ে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

সমীরণ পাল, দত্তপুকুর : দলীয় প্রার্থীর হয়ে প্রচার করাকে কেন্দ্র করে দত্তপুকুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ (Duttapukur Clash Within TMC)। এই আসনে প্রাক্তন পঞ্চায়েত সদস্য রীণা দাস টিকিট পাননি। তৃণমূলের তরফ থেকে অসীমা দাসকে টিকিট দেওয়া হয়েছে। গতকাল রীণা দাসের অনুগামীরা পোস্টার লাগিয়েছিলেন। রাতে অসীমা দাসের স্বামী এবং তাঁর অনুগামীরা সেগুলো ছিঁড়ে ফেলেন। তারপর দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে দু'পক্ষের তিনজন জখম হয়ে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে দত্তপুকুরের পশ্চিম খিলকাপুরে টিকিট-বিবাদে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির বাড়ি-গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তৃণমূল নেতার বাবা-ভাইকে মারধরের অভিযোগ ওঠে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। প্রাক্তন বুথ সভাপতি কালাম হোসেনের বাবা ও ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল নেতার পরিবারের দাবি, পঞ্চায়েত ভোটের টিকিট-বিবাদেই এই হামলা। যদিও হামলা-যোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব। 

এই জেলায় ভোটপর্বে তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের ছবি দেখা গেছে আগেও। নেতা কেন টিকিট পাননি, এই প্রশ্ন তুলে প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেন ৩১ জন তৃণমূল প্রার্থী ! নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী। আদালতের নির্দেশ চাকরি গেছে একাধিক তৃণমূল নেতার আত্মীয়ের। সেই ইস্যুকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে বিরোধীরা। OMR শিট কেলেঙ্কারিতে নাম জড়ায় তৃণমূল পরিচালিত বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ মহম্মদ ঈশা সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লার। আদালতের নির্দেশ চাকরি যায় তাঁর। এবারের পঞ্চায়েত ভোটে এই ঈশা সর্দারকে জেলা পরিষদের টিকিট দিয়েও তা প্রত্যাহার করে নেয় তৃণমূল। এনিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতার অনুগামীরা। প্রার্থীপদ প্রত্যাহার করার হুমকি দেন কোটরা পঞ্চায়েতের ২৮ জন তৃণমূল প্রার্থী ও বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির ৩ প্রার্থী।

এপ্রসঙ্গে বারাসাতের (১) তৃণমূলের ব্লক সভাপতি রবিউল ইসলাম বলেছিলেন, 'সবার আগে দল। দলের সিদ্ধান্ত মানা উচিত। ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু, সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।' নিয়োগ দুর্নীতিতে ছেলের চাকরি যাওয়াতেই কি ঈশা সর্দারকে টিকিট দেয়নি তৃণমূল ? পঞ্চায়েত ভোটের তা নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget