এক্সপ্লোর

উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কলকাতা: যেদিন শহরে এল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সেদিনই সন্ত্রাসের অভিযোগ উঠল রাজ্যের একাধিক জায়গায়। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই অভিযুক্ত তৃণমূল। যদিও, অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তৃতীয় দফার ভোটের আগে, যেদিন শহরে পা রাখল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, ঠিক সেদিনই রাজনৈতিক হানাহানিতে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের একাধিক প্রান্ত! কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে প্রচারের সময়, ফরওয়ার্ড ব্লক প্রার্থী নগেন রায়কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান তিনি। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও, শাসকদলের দাবি, এমন কোনও ঘটনাই নাকি ঘটেনি। ভোটের আগে, কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে বীরভূম। দলীয় পতাকা লাগানোর সময়, ৩ সিপিএম কর্মীকে মারধর করে, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত সিপিএম কর্মীরা হাসপাতালে ভর্তি। বুধবার বিজেপির পর, বৃহস্পতিবার বীরভূম ময়ূরেশ্বরের বেজা গ্রামে সিপিএমের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ধারাল অস্ত্র নিয়ে সিপিএম সমর্থকদের ওপর হামলা চালান তৃণমূলকর্মীরা। বীরভূমের লাভপুর। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে, থানা চত্বরেই বিষ খেলেন এক সিপিএম সমর্থক। পরে হাসপাতালে মৃত্যু। অভিযোগ, সিপিএম ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল তাঁর পরিবারকে। বারবার অভিযোগ জানানো সত্বেও পুলিশ কর্ণপাত করেনি বলে দাবি মৃতের পরিবারের। এ বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। বীরভূমের ইলামবাজার। পুলিশের সামনেই সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে! অভিযোগ, ভেঙে দেওয়া হয় তাঁদের প্রচার-গাড়িও। সিপিএমের দাবি, হামলাকারীদের মধ্যে ২ জনকে ধরে পুলিশের হাতে তুলে দিলেও, তাদের ছেড়ে দেওয়া হয়। বীরভূমের সিউড়ি। সিপিএম পরিচালিত গাঙ্গুরি-জয়পুর পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে বোমাবাজি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সিপিএম প্রার্থীর হয়ে প্রচার করায়, তিন সিপিএম সমর্থককে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকী, তাঁদের খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। জলপাইগুড়িতে বাড়ির সামনে তৃণমূলের হোর্ডিং লাগাতে বাধা দেওয়ায়, ব্যবসায়ীকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও, সবক্ষেত্রেই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হাওড়ার আমতায় বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, গোয়ালঘরে মশা তাড়ানোর ধূপ থেকেই নাকি আগুন লেগেছে!

সেরা শিরোনাম

Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget