এক্সপ্লোর

Panchayat Election 2023: BJP প্রার্থীর পরিবারকে 'খুনের' হুমকি, হামলার পর মুখ খুললেন ৯ নম্বর বুথের অমর রায়

বিজেপির প্রার্থীর বাড়িতে হামলা ও  বোমাবাজির অভিযোগ, মুখ খুললেন বিজেপি প্রার্থী অমর রায়, কাদের নাম জানালেন তিনি ?

সুনীত হালদার, হাওড়া: উলুবেড়িয়ার চণ্ডিপুর অঞ্চলে বিজেপির প্রার্থীর (BJP Candidate) বাড়িতে হামলা ও  বোমাবাজির অভিযোগ তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উলুবেড়িয়া চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ঘটমপুরের ঘটনা।

বিজেপির অভিযোগ, চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর বুথে বিজেপি প্রার্থী অমর রায়ের অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায়, ও এলাকায় বোমাবাজি করে। বিজেপি প্রার্থীর অভিযোগ পুলিশকে জানালেও পুলিশ আসেন। বিজেপি প্রার্থী অমর রায় বলেছেন, 'গতকাল রাত সাড়ে বারোটায় হঠাৎ করে কিছু লোক ঢুকে পড়ে। ওরা তৃণমূলের দুষ্কৃতী। এবং কারা করেছে সেটাও জানি। বিজেপিতে থাকলে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ভোটের দিন যদি ওখানে দেখি, তাহলে পুরো পরিবারকে জ্বালিয়ে দেব। বোম চার্জ করেছে। আমার পুরো পরিবার আতঙ্কে রয়েছে। হঠাৎ হামলা করেছে, কারণ এই অঞ্চলটা ওরা নিতে চায়। এর আগের বারেও রিগিং করে এই অঞ্চল পেয়েছে, এবারও সেভাবেই পেতে চায়।' 

অপরদিকে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূলের সভাপতি দুলাল কর জানান, 'এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বিজেপি সহানুভূতি আদায় করার জন্যই মিথ্যা অভিযোগ করছে।' আমাদের ছেলেরা কোনওদিনও এই ধরণের কাজ করবে না। এই অঞ্চলে এই ধরণের ঘটনাও ঘটেনি। সাধারণ মানুষও কিছু অভিযোগ করেনি।'

 পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর, রাজ্যের ক্রমাগত হিংসার ঘটনা বেড়েই চলেছে। একুশের ছায়া ফিরেছে তেইশেও। প্রায় প্রতিটাদিনই জেলায় জেলায় হামলার খবর উঠে আসছে। সেই তালিকায় শুধু রাজনৈতিক কর্মীরাই নন, আক্রান্তর তালিকায় নাম উঠেছে মর্মান্তিকভাবে পরিবারগুলিরও। একসময় একুশের ভোটের পর রাজ্যজুডে় একের পর এক হিংসার ঘটনা উঠে এসেছিল। যার মধ্যে অন্যতম অভিযোগ, অসংখ্য বিজেপি কর্মীরা ঘর ছাড়তে বাধ্য হয়েছিল।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

ভোট পরবর্তী হিংসার মামলায় আদালত এর পর তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু একুশের পর এযাবৎকালে রাজ্যে যতগুলি নির্বাচন হয়েছে, তার প্রায় অধিকাংশেই বিপুল পরিমাণে জয় এসেছে শাসকদলের। কিন্তু অশান্তি থামেনি। কখনও হাওড়া-পার্কসার্কাস ইস্যু। রাজ্যপালের কড়া বার্তার পরেও  এবার ফের পঞ্চায়েত ভোটের আগে সেই অশান্তি উসকেই বাড়ল হিংসার বহর। তাই অতীতে পানিহাটির অনুপম দত্ত কিংবা তপন কান্দু খুনের পর বহু প্রশ্ন উঠলেও, তেইশের পঞ্চায়েত ভোটের আগেও কাঠগড়ায় নিরাপত্তা নিয়েই থেকে গেল বড় প্রশ্ন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget