এক্সপ্লোর

Panchayat Election 2023 : রাজ্য়ে আসা ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জেলাওয়াড়ি বণ্টন চূড়ান্ত, কোথায় সর্বাধিক ?

Central Force : ১ থেকে ২টি বুথে মোতায়েন থাকবে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩ থেকে ৪টি বুথ আছে এমন জায়গায় মোতায়েন থাকবে ৮ জন জওয়ান

কলকাতা : বোমা-গুলি-মারপিট-খুনোখুনি। বাদ থাকেনি কিছুই। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই কার্যত হিংসার ছবি দেখা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। চূড়ান্ত আতঙ্কের পরিবেশের মধ্যেই নিরাপত্তার দাবিতে বারবার সরব হয়েছে বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কম টানাপোড়েন চলেনি গত কয়েকদিন ধরে। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় (Central Force Security) আগামীকাল পঞ্চায়েত ভোট হতে চলেছে। রাজ্য়ে আসা মোট ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জেলাওয়াড়ি বণ্টন চূড়ান্ত।

কোন জেলায় কত বাহিনী মোতায়েন ?

  • আলিপুরদুয়ারে ১০ কোম্পানি
  • বাঁকুড়ায় ১১ কোম্পানি
  • বীরভূমে ২০ কোম্পানি
  • কোচবিহারে ২৮ কোম্পানি
  • দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি
  • দার্জিলিঙে ৪ কোম্পানি
  • হুগলিতে ২৮ কোম্পানি
  • হাওড়ায় ৩৭ কোম্পানি
  • জলপাইগুড়িতে ১০ কোম্পানি
  • ঝাড়গ্রামে ৫ কোম্পানি
  • মালদায় ৩০ কোম্পানি
  • মুর্শিদাবাদে সবথেকে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  • নদিয়ায় ৩১ কোম্পানি
  • উত্তর ২৪ পরগনায় ৩৫ কোম্পানি
  • পশ্চিম বর্ধমানে ১০ কোম্পানি
  • পশ্চিম মেদিনীপুরে ২০ কোম্পানি
  • পূর্ব বর্ধমানে ৩৩ কোম্পানি
  • পূর্ব মেদিনীপুর ৩৭ কোম্পানি
  • পুরুলিয়ায় ২৬ কোম্পানি
  • দক্ষিণ ২৪ পরগনায় ৩০ কোম্পানি
  • উত্তর দিনাজপুরে ২৫ কোম্পানি
  •  

ইতিমধ্যেই ৪৮৫-র মধ্যে ১৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। লেহ্ থেকে এয়ারলিফটে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী।লেহ্ থেকে এয়ারলিফট করে, পানাগড়ে আনা হয়েছে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এসেছে ২ প্লাটুন কেন্দ্রীয় বাহিনীও। আগেই ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছিল। ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও এসে গেছে। 

কোথায় কীভাবে মোতায়েন?

১ থেকে ২টি বুথে মোতায়েন থাকবে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩ থেকে ৪টি বুথ আছে এমন জায়গায় মোতায়েন থাকবে ৮ জন জওয়ান। ৫ থেকে ৬টি বুথ আছে এমন জায়গায় থাকবে ১২ জন জওয়ান। ৭ এবং ৭-এর অধিক বুথে মোতায়েন থাকবে ১৬ জন জওয়ান। স্ট্রং রুমে মোতায়েন থাকবে ১ কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ৮০ জন জওয়ান। স্পর্শকাতর বুথগুলিকে দেওয়া হবে অগ্রাধিকার। 

হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে আবেদন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে কমিশন আদালতে জানিয়েছিল বাকি ৪৮৫ বাহিনী আসছে। বাকি কেন্দ্রীয় বাহিনী আজকের মধ্যে আসছে বলে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget