এক্সপ্লোর

Panchayat Election 2023: TMC-আরএসপি সংঘর্ষে রণক্ষেত্র গোসাবা, সংঘর্ষে হাত ভাঙল ১ প্রার্থীর

Gosaba TMC RSP Clash: তৃণমূল-আরএসপি সংঘর্ষে দু'পক্ষের ৬জন আহত, রণক্ষেত্র গোসাবা।

দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল-আরএসপি সংঘর্ষে (TMC RSP Clash) রণক্ষেত্র গোসাবা। ভোটের প্রচারের সময় আক্রান্ত হয়েছেন আরএসপি প্রার্থী বলে অভিযোগ। সংঘর্ষের জেরে হাত ভেঙেছে আরএসপি প্রার্থীর। জানা গিয়েছে, তৃণমূল-আরএসপি সংঘর্ষে দু'পক্ষের ৬জন আহত। আরএসপির প্রচার ঘিরে সংঘর্ষ, পরপর টোটো ভাঙচুর।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের বোমাবাজি (Bomb Blast) ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রানিনগর। রানিনগরের চাকরানপাড়ার পর এবার গোধনপাড়ায় ভর সন্ধ্যায় মুড়ি মুড়কির মত বোমাবাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।শুক্রবার রাতে দুষ্কৃতীদের বোমাবাজি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোধনপাড়া এলাকা। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছেছে ডোমকল এসডিপিও- সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, গোধনপাড়া স্কুলপাড়া এলাকায় তৃণমূলের কর্মীরা চায়ের দোকানে বসে গল্প গুজব করছিল। সেই সময় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। সেই সময় দুপক্ষের লোকজন ইট ছোড়াছুড়ি শুরু করলে দুজন তৃণমূল কর্মীর মাথা ফাটে। পরবর্তীতে তৃণমূল কর্মীরা তাড়া করলে কংগ্রেসের দুষ্কৃতীরা বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় বলে জানানো হয়েছে।

যদিও কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকালে কংগ্রেসের সক্রিয় কর্মী রাজকুমার সেখ রাজ মিস্ত্রির কাজে গেলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। তা নিয়ে রাতের দিকে চায়ের দোকানে তর্ক বিতর্ক থেকে ইট-বৃষ্টি শুরু হয়। তাতেই তৃণমূলের একজন কর্মী আহত হয়েছে। তার পরপরই তৃণমূল বাহিনী রীতিমত বোমাবাজি করে এলাকায় সন্ত্রাস শুরু করেছে। এই ঘটনায় এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অপরদিকে, বাদুড়িয়ায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুর। অভিযোগ, দলীয় কর্মীদের নিয়ে সিপিএম প্রার্থীর বৈঠকের সময় হামলা চালানো হয়। রড-লাঠি নিয়ে মারধর করা হয়। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত চার সিপিএম কর্মী হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। এনিয়ে অবশ্য তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

দিনকয়েক আগে হুগলির গোঘাটের কামারপুকুরে সিপিএম নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। ভেঙে যায় জানালার কাচ। উদ্ধার করা হয় একটি বোমাও। সিপিএমের অভিযোগ, মনোনয়ন তুলতে তাদের প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছিল। বাধা দেওয়ায় হামলা চালায় তৃণমূল। সিটুর রাজ্য কমিটির সদস্য তিলক ঘোষ বলেন,'প্রার্থীদের ভয় দেখাচ্ছে। রাতে বোমাবাজি করে তৃণমূল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget