এক্সপ্লোর

Panchayat Election 2023: মোহনপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ২ দুষ্কৃতী

Panchayat Poll 2023: অভিযোগ, গতকাল পূর্বাশা এলাকায় নির্দল প্রার্থীকে মারধর ও প্রকাশ্যে গুলি চলে। আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীর ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়।

সমীরণ পাল, ব্যারাকপুর: পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) চলাকালীন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব। গুলি চালানোর অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল খড়দা থানার পুলিশ।

আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব: অভিযোগ, গতকাল পূর্বাশা এলাকায় নির্দল প্রার্থীকে মারধর ও প্রকাশ্যে গুলি চলে। আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীর ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়। সূত্রের খবর, গুলি চালায় নুর হাসান। ওই দুষ্কৃতী ও তার সঙ্গী ধীরাজ হেলাকে খড়দার রাসখোলা ঘাট থেকে গ্রেফতার করে পুলিশ। টিটাগড়ের মুচিপাড়া এলাকার বাসিন্দা দুই দুষ্কৃতী নৌকায় চড়ে কোন্নগরে পালানোর ছক কষেছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সমেত তাদের পাকড়াও করে পুলিশ। 

লাগাতার হানাহানি। মুহুর্মুহু পড়ল বোমা। চলল গুলি। জখম বহু। ব্যালট লুঠ, বুথ জ্যামের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রক্তস্নাত ২০২৩-এর পঞ্চায়েত ভোট।উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে অব্যাহত হিংসা। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) বাংলা যেন কার্যত কুরুক্ষেত্র। ভোট ঘোষণা থেকে ভোটের আগের রাত পর্যন্ত, অর্থাৎ ভোট পর্বের আগে এক মাসে মৃত্যু হয়েছে ২০ জনের। আর ভোটের দিনও পরপর খুনের ঘটনা ঘটে। শুধুমাত্র ভোটের দিন সকালে মৃত্যু হল ১৫ জনের। কোচবিহারে খুন বিজেপির পোলিং এজেন্ট। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক- চাপড়ায় খুন ৪ তৃণমূল কর্মী। আউশগ্রামে মৃত্যু সিপিএম কর্মীর। কোচবিহারে খুন বিজেপি কর্মী। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মীর মৃত্যু। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক-চাপড়া, বাসন্তী, কাটোয়া- খুন ৬ তৃণমূল কর্মী। লালগোলা-আউশগ্রামে সিপিএম, নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু। ভোটের পরেও মালদার বৈষ্ণবনগরে খুন তৃণমূল কর্মী। কুলতলিতে পুকুর থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার।

গতকাল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩৬ নম্বর বুথের সামনে বোমাবাজির ঘটনা ঘটে। ভোটারদের ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে ভোট লুঠের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ব্যালট বক্স ছিনতাই করে পুড়িয়ে দিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়। পালানোর সময় জনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, ধৃতরা স্বীকার করে তৃণমূল প্রার্থী তাদের ভাড়া করে এনেছিলেন। তৃণমূল প্রার্থীর পাল্টা অভিযোগ, সিপিএম, কংগ্রেস ও আইএসএফ কর্মীরাই বহিরাগতদের এনে ভোট লুঠ করে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Vastu Tips : সপ্তাহের এই ২ দিন ধূপকাঠি জ্বালাবেন না, ঋণের ফাঁদে পড়তে পারেন; হতে পারে পিতৃ দোষও!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget