এক্সপ্লোর

Panchayat Election : প্রার্থী দিয়েও প্রত্যাহার বিরোধীদের, ভোটের আগেই বীরভূমে ৫ পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের

Birbhum News : নির্বাচনের প্রাক্কালেই নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখলে এল তৃণমূলের।

বীরভূম : ফের বীরভূম (Birbhum)। ফের ভোটের আগেই জয় তৃণমূলের (TMC)। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগেই বীরভূমে ৫ পঞ্চায়েত সমিতি দখল রাজ্যের শাসক দলের। নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের। ৫টি পঞ্চায়েত সমিতিতেই বিরোধীরা প্রার্থী দিলেও পরে প্রত্যাহার করে নেন। উল্লেখযোগ্যভাবে, পঞ্চায়ে মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। আর বিরোধীরা মনোনয়ন (Nomination) বাতিল করে নিতেই নির্বাচনের প্রাক্কালেই নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখলে এল তৃণমূলের। কেন মনোনয়ন জমা দেওয়ার পরও নির্বাচনের আগেই তা প্রত্যাহার, তা নিয়ে অবশ্য বিরোধীদের তরফে কোনও বক্তব্য এখনও সামনে আসেনি।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার-পর্ব শুরু হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় বিরোধীদের হুমকি-হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে বলেই অভিযোগ উঠছে। মনোনয়ন পর্বে সন্ত্রাসের পর তা প্রত্যাহারের সময়ও বাদ যায়নি মারামারি-রক্তারক্তি। মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসেই আক্রান্ত হয়েছে কংগ্রেস। প্রতীক জমা দিতে গিয়ে পুলিশের সামনেই হামলা হয়। পুলিশের সামনেই হামলা হয় বলেই অভিযোগ। যাতে মাথা ফাটল কংগ্রেস কর্মীর। বড়ঞায় আক্রান্ত কংগ্রেস, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। 

এদিকে, সিপিএম প্রার্থীর মনোনয়ন তুলতে তৃণমূলের চাপের পাশাপাশি দোসর কি পুলিশ ? মনোনয়ন প্রত্যাহারে চাপ, রুখে দাঁড়ায় সিপিএম। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নাড়াজোলে। হুমকি দিয়ে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ, সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে 'সক্রিয় ভূমিকা' পুলিশেরও! বিডিও অফিসের সামনে সিপিএমের প্রতিরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পাশাপাশি ফের মনোনয়ন প্রত্যাহারে সাদা থান-সন্ত্রাস!
জয়নগরের পর এবার কাঁথি, ফের সাদা থান-সন্ত্রাস! কাঁথিতে বিজেপি প্রার্থীর বাড়িতে পাঠানো হল সাদা থান। সাদা থানের সঙ্গে মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিয়ে চিরকুট!  তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহারে অভিযোগ বিজেপির। দলের কোনও যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল গরুপাচারকাণ্ডে তিহাড় জেলে বন্দি থাকলেও মনোনয়ন পর্বেই বীরভূমে দেখা গিয়েছিল তৃণমূলের দাপট। বেশ কিছু জায়গায় বিরোধীরা মনোনয়নই জমা দিতে না পারায় আগেভাগেই জয় পেয়েছিল তৃণমূল। শুধুমাত্র বীরভূমই নয়, দক্ষিণ ২৪ পরগনার বজবজ থেকে হাওড়ার জগদবল্লভপুর, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের জয়ের খবর আসতে শুরু করে।

 

আরও পড়ুন- বড়ঞায় বিডিও অফিসেই আক্রান্ত কংগ্রেস ! পুলিশের সামনেই হামলার অভিযোগ TMC-র বিরুদ্ধে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget