এক্সপ্লোর

Panchayat Election: ভোট দিতে গিয়ে মৃত্যু ছেলের! CBI তদন্তের দাবি মায়ের

Coochbehar: গতকাল দিনহাটার ভিলেজ ওয়ানের এনপি বিদ্যালয়ের ৭/৬২ নম্বর বুথে গুলি চলে। গুলিবিদ্ধ হন চিরঞ্জিত কারজি।

কোচবিহার: গতকাল সকালে মায়ের হাত ধরে ভোটকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন ছেলে। আজ সেই ছেলেরই মৃতদেহ আনতে মর্গে যাচ্ছেন মা। কাঁদতে কাঁদতে শুকিয়েছে চোখের জল। এবার ছেলে চিরঞ্জিত কারজির মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানালেন মা দুলালি কারজি। অসুস্থ বাবা নীরেন কারজির দাবি, তৃণমূলের গুন্ডারাই খুন করেছে তাঁর ২৩ বছরের তরতাজা ছেলেকে। গতকাল দিনহাটার ভিলেজ ওয়ানের এনপি বিদ্যালয়ের ৭/৬২ নম্বর বুথে গুলি চলে। গুলিবিদ্ধ হন চিরঞ্জিত কারজি। তাঁর পাঁজরে গুলি লাগে। পরিবারের দাবি, দেড়ঘণ্টা ভোটকেন্দ্রেই পড়েছিলেন ওই তরুণ। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। 

ভোটের দিন, সারা বাংলায় দিনভর হিংসার ছবি সামনে এসেছে। কোচবিহারের নানা জায়গা বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। হিংসার ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে এক সাধারণ ভোটারেরও। এক সচেতন নাগরিকের মতোই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। বাবা অসুস্থ থাকায় বাড়িতেই ছিলেন। মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেই ঝামেলা শুরু হয়ে যাওয়ায় কোনওমতে মাকে নিয়ে একটি বাড়িতে লুকিয়ে রাখেন তিনি। তারপর ঝামেলা কমেছে কিনা দেখতে ফের ভোটকেন্দ্রে আসেন তিনি। তখনই একটি তাঁর পাঁজর এসে লাগে।

ভোট হিংসা কেড়ে নিয়েছে ছেলের প্রাণ। কোচবিহারের দিনহাটার কারজি পরিবারে শোকের ছায়া। ছেলের মৃত্যুর CBI তদন্তের দাবি করলেন সন্তানহারা মা। বুকের গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস।

শনিবারের রক্তস্নাত পঞ্চায়েত ভোটে হিংসার শিকার হয়েছেন কোচবিহারের দিনহাটার ভোটার চিরঞ্জিত কারজি। বৃদ্ধা মায়ের ঘরে এখন শুধুই শোক আর ছেলের স্মৃতি।

ভোটের দিন সকালে,  মায়ের সঙ্গে দিনহাটার কালীরপাট মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন বছর তেইশের চিরঞ্জিত। দাঁড়িয়ে ছিলেন ভোটের লাইনে। সেই সময়, ভোট কেন্দ্রে আক্রমণ করে দুষ্কৃতীরা। মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয়। চলে গুলি। প্রাণ বাঁচাতে মাকে পাশের একটি বাড়িতে নিয়ে যান তিনি।

নিহত চিরঞ্জিত কারজির মা দুলালি কারজি বলেন, 'আমায় নিয়ে একটা বাড়ির মধ্য়ে ঢুকিয়ে দিল। বাবা যাস না বলি বারবার, কিন্তু ও চলে যায়।' মাকে প্রতিবেশীর বাড়িতে ঢুকিয়ে তুমুল গোলাগুলি চলা ভোট কেন্দ্রে এলে। সেখানেই  চিরঞ্জিতের বুক ফুঁড়ে ঢুকে যায় বুলেট। রক্তাক্ত অবস্থায় সেখানে ১ ঘণ্টার ওপর পড়ে ছিলেন। পরে, কোচবিহারের এমজেএন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুলালি কারজি বলেন, 'গিয়ে দেখি সারা দেহ রক্তে ভেসে যাচ্ছে। কেউ নেয়নি।'

বাড়িতে অসুস্থ বাবা, বৃদ্ধা মা রয়েছেন। দাদা বেঙ্গালুরু পরিযায়ী শ্রমিকের কাজ করলেও ছোট ভাই চিরঞ্জিতের জনমজুরির আয়েই দিন গুজরান হত দিনহাটার কারজি পরিবারের। মায়ের আশা ছিল, বিয়ে দিয়ে ছেলের সংসার গুছিয়ে দেবেন। কিন্তু ভোট-সন্ত্রাস নিভিয়ে দিল সব আশার আলো। ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা। বৃদ্ধা মাকেই ছুটতে হয়েছে ছেলের দেহ শনাক্ত করতে। এর থেকে মর্মান্তিক ছবি আর কী হতে পারে?

আরও পড়ুন: এক মাসে মাল্টিব্যাগার ! এই ৫টি আইপিওতে বিনিয়োগ করে কোটিপতি ইনভেস্টাররা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget