এক্সপ্লোর

Panchayat Election : মারধরের পর অপহরণ কংগ্রেস কর্মীরা ! চোপড়ায় চাঞ্চল্য

North Dinajpur News : শেষমেশ ঘণ্টা চারেক পর 'উদ্ধার' করা হল তাঁদের। চার ঘণ্টা পর পাঁচ কিলোমিটার দূরে একটি প্রাথমিক স্কুল থেকে তাঁদের উদ্ধার করা হয়।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়নের তৃতীয় দিনেও রক্তাক্ত রাজ্যের একাধিক জেলা। এর মাঝেই উত্তর দিনাজপুরে ঘটল অপহরণের ঘটনা। মনোনয়ন জমা করার পথে বেরিয়ে চোপড়ায় আক্রমণের মুখে পড়ার পরে নিখোঁজ হয়ে গেলেন কংগ্রেসের ১০ জন কর্মী-সমর্থক। খোঁজ, খোঁজ রব ওঠার পর তন্নতন্ন করে দেখে শেষমেশ ঘণ্টা চারেক পর 'উদ্ধার' করা হল তাঁদের। চার ঘণ্টা পর পাঁচ কিলোমিটার দূরে একটি প্রাথমিক স্কুল থেকে তাঁদের উদ্ধার করা হয়। ঘটনায় অভিযোগ তৃণমূলের দিকে। রাজ্যের শাসকদলের তরফে অবশ্য উড়িয়ে দেওয়া হয়েছে যে অভিযোগ।

মনোনয়ন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমানের ২ নম্বর ব্লকের বড়শূল। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে, শক্তিগড় মোড়ের কাছে সিপিএম সমর্থকদের গাড়ি আটকে পুলিশের সামনেই চলে ইটবৃষ্টি। রাস্তার ধারে বাঁশ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তৃণমূল কর্মীদের। ইটের ঘায়ে আহত হন শক্তিগড় থানার ওসি-সহ তিন পুলিশ কর্মী। এক সিপিএম কর্মীর মাথা ফেটে যায়। এরপরই দু’পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি শুরু হয়। লাঠি, বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে যান সিপিএম ও তৃণমূল কর্মীরা। প্রতিবাদে পালসিটে রাস্তা অবরোধ সিপিএমের।

মনোনয়ন পর্বের তৃতীয় দিনেও অশান্ত মুর্শিদাবাদ। রানিনগরের শেখপাড়ায় ধুন্ধুমার। বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ। পুলিশের সামনেই লাঠি, পাইপ নিয়ে মিছিল করতে দেখা যায় তৃণমূল কর্মীদের। তৃণমূলের বাইক বাহিনীরও দেখা মেলে। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। যদিও শাসকদলের দাবি, বাম-কংগ্রেসই মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে। অভিযোগ ওড়াল জোট। প্রতিবাদে পাল্টা মারধরের অভিযোগে রাস্তায় বসে  বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

মিনাখাঁয় সিপিএমকে মনোনয়নে বাধা, পার্টি অফিস ঘেরাও! বোমা, পিস্তল নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, মাথা ফাটল সিপিএম নেত্রীর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পার্টি অফিস ঘিরে রাখার অভিযোগ সিপিএমের। বাঁশ, লাঠি নিয়ে সিপিএম প্রার্থীদের ভয় দেখিয়ে পার্টি অফিস ঘিরে রাখার অভিযোগ। মিনাখাঁ বিডিও অফিসে মনোনয়ন দিতে যাওয়ার পথে আটকানোর অভিযোগ। মিনাখাঁয় সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ 
এব্যাপারে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি । পুলিশকে সঙ্গে নিয়েই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ। হামলার মুখে মনোনয়নই দিতে পারলেন না সিপিএম প্রার্থীরা!

আরও পড়ুন- ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব' তৃণমূলের, মনোনয়নের পরই আবীর খেলা, মিষ্টিমুখ

অবাধ ও  শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে ডিওয়াইএফআইয়ের এসডিও অফিস অভিযান ঘিরে অশান্ত আসানসোল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

আরও পড়ুন: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget