এক্সপ্লোর

Panchayat Election : ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব' তৃণমূলের, মনোনয়নের পরই আবীর খেলা, মিষ্টিমুখ

TMC : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে বিজয় উৎসবের মাঝে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে জয়ধ্বনিও দিতে দেখা যায় তৃণমূলের কর্মী-সমর্থকদের। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, বজবজ : ভোটের আগেই বজবজে (Budge Budge) 'বিজয় উৎসব'! ৩ দিনে ৩০ প্রার্থীর মনোনয়ন (Nominination Filing), সব তৃণমূলের (TMC)। মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আবীর খোলা, মিষ্টি বিলিতে মাতলেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। বিডিও অফিসের বাইরে বেরিয়ে তৃণমূল কর্মীদের দাবি, 'এমন উন্নয়ন হয়েছে যে বিরোধীরা মনোনয়নই দিতে পারবে না।'

মনোনয়ন ঠিক কতদিন দেওয়া যাবে, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ কবে চূড়ান্ত হবে তা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চলছে মামলা। এখনও পরিষ্কার হয়নি সেই চিত্র। এর মাঝেই মনোনয়ন জমা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এর মাঝে মনোনয়ন জমা দেওয়ার পরই কীভাবে জয়োৎসব ? জানতে চাইলে বজবজের তৃণমূল কর্মী-সমর্থকদের বক্তব্য, আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক। সঙ্গে আমরা এও জানি, জিতব আমরাই।

স্থানীয় বিডিও জানিয়েছেন, গত দু'দিনে কোনও মনোনয়ন জমা পড়েনি। এদিন ৩০ টি মনোনয়ন জমা পড়েছে। সবকটিই তৃণমূলের। কোনও অশান্তির খবর বা অভিযোগ আমাদের কাছে আসেনি। যে ঘটনাক্রম নিয়ে সিপিএম (CPM) নেতা শমীক লাহিড়ি বলেছেন, 'উন্নয়ন সত্যিই ওখানে দাঁড়িয়ে। ভিডিও প্রমাণ রয়েছে যে পিস্তল হাতে ওখানে তৃণমূলের লোকরা দাঁড়িয়ে রয়েছে। বেছে বেছে লোকদের বিডিও অফিসের দিকে যেতে দেওয়া হচ্ছে।' সমালোচনা করেছে বিজেপিও।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) খাসতালুকে বিজয় উৎসবের মাঝে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে জয়ধ্বনিও দিতে দেখা যায় তৃণমূলের কর্মী-সমর্থকদের। বিডিও অফিসের ঠিক বাইরে শ'খানেক সমর্থক জড়ো হয়ে জয়ের উৎসবে মাতেন। প্রসঙ্গত, আদালতের নির্দেশ, মনোনয়ন জমা দেওয়ার এলাকার ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। যদিও বিডিও অফিসের ঠিক বাইরে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত। বিজয়োল্লাস। যে প্রসঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক অশোক দেব জানিয়েছেন, মনোনয়ন যেখানে জমা হচ্ছে, সেই বিডিও অফিস এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। যদিও সেই এলাকার বাইরে তা জারি নয়। 

আরও পড়ুন- কোথাও 'মাথা ফাটল বিজেপি নেতার', কোথাও কংগ্রেস প্রার্থীকে 'মার', দিকে দিকে অশান্তি আজও

এদিকে, পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব আদালতের। ১৫ জুন থেকে ২১ জুন হোক মনোনয়ন পেশ, ২৩ জুন সকুটিনি, ২৬ জুন মনোনয়ন প্রত্যাহার ও ১৪ জুলাই হোক নির্বাচন। প্রাথমিক প্রস্তাব আদালতের।

আরও পড়ুন: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম

সেরা শিরোনাম

Akhruzzaman Attacks Kalyan: ‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
‘যোগ্যতার চেয়ে ফি বেশি, প্রচুর বেনামি সম্পত্তি’, কল্যাণের বিরুদ্ধে ED-CBI চান আখরুজ্জামান,‘৪০ কোটি ঘুষ দিলে কেন?’, পাল্টা মমতা-তৃণমূল সাংসদ
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget