এক্সপ্লোর

Mango Ice Cream: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম

Mango Ice Cream Making: জৈষ্ঠ্যের প্রখর রোদের তেজ। বাইরে থাকাই দায়। এই সময় খানিক স্বস্তি দেয় ঠান্ডা সুস্বাদু আইসক্রিম।  

কলকাতা: কথায় বলে ‘Beat the Heat,’ অর্থাৎ যে কোনও উপায় গরমের মোকাবিলা করতে হবে। আর গরম মানেই হল আম। সারা বছর নানারকম আমের সন্ধান পাওয়া গেলেও। ফলের রাজার স্বাদ যেন এই মরসুমে আরেকটু বেড়ে যায়। তা সে শুধু আম হোক বা শরবত অথবা আচার। যে কোনওভাবেই আম খাওয়া যেতে পারে। আর আইসক্রিম হলে তো কথাই নেই। গরমকে মোকাবিলা করার অস্ত্র যেন দ্বিগুণ হয়ে যায়।

চটজলদি ম্যাঙ্গো আইসক্রিম: জৈষ্ঠ্যের প্রখর রোদের তেজ। বাইরে থাকাই দায়। এই সময় খানিক স্বস্তি দেয় ঠান্ডা সুস্বাদু আইসক্রিম। বাজারে নানারকম আইসক্রিম সারাবছরই পাওয়া যায়। তবে আইসক্রিম খাওয়ার নির্দিষ্ট কোনও মরসুম নেই। শুধু দরকার ইচ্ছেটুকু। তবে আইসক্রিম খাওয়ার জন্য যে সবসময় দোকানে যাওয়ার প্রয়োজন, এমন নয়। খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলা যায় সুস্বাদু ম্যাঙ্গো আইসক্রিম। ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যাবে চটজলদি।

কীভাবে বানাবেন? 

উপকরণ: 

দুধ ২ কাপ (৫০০ মিলি)

চিনি অর্ধেক কাপ (১০০ গ্রাম)

আমের টুকরো এক কাপ (৩০০ গ্রাম)

হুইপ ক্রিম এক কাপ (২৫০ মিলি)

ওরেঞ্জ ফুড কালার

প্রণালী: 

প্রথমে একটি পাত্র গ্যাসে বসাতে হবে। তাতে দিতে হবে দুকাপ দুধ। দুধ গরম হলে মেশাতে হবে চিনি। খেয়াল রাখতে মিডিয়াম হিটে যেন থাকে। হাই হিট হলে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যতক্ষণ পর্যন্ত না কনডেন্স মিল্কের মতো হচ্ছে ততক্ষণ হাতা বা খুন্তি দিয়ে নাড়াতে হবে। এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে হবে। কনডেন্স মিল্ক ঠান্ডা হলে মিক্সিতে আমের টুকরোর সঙ্গে মেশাতে হবে। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত না মসৃণ হচ্ছে। অন্য একটি পাত্রে ঠান্ডা হুইপ ক্রিম ঢালতে হবে। ৩০ থেকে ৪৫ সেকেন্ড বিট করে নিতে হবে। এবার ওই ক্রিমের সঙ্গে আম এবং কনডেন্স মিল্কের ব্লেন্ড মেশাতে হবে। ৪ থেকে ৫ ফোঁটা ওরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিন এরপর। সব উপকরণ একসঙ্গে মেশানোর জন্য ফের একবার ব্লেন্ড করতে হবে। খেয়াল রাখতে হবে মিশ্রণ যেন মসৃণ হয়। এবার একটা পাত্রে ওই মিশ্রণ ঢেলে তা ৭ থেকে ৮ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। নির্দিষ্ট সময়ের পর ফ্রিজ থেকে বের করে পাত্রে ঢেলে পরিবেশন করুন ম্যাঙ্গো আইসক্রিম।

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget