এক্সপ্লোর

Governor: ভোট-সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব

Governor on State Election Commissioner: ভোটের মুখে এখন প্রশ্ন একটা, খোদ রাজ্য নির্বাচন কমিশনারই কি তাঁর পদে থাকতে পারবেন? 

কলকাতা: ভোট-সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজভবনে (Raj Bhawan) রাজ্য নির্বাচন কমিশনারকে (State Election Commissioner) তলব। এর আগে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব সিন্হা (Rajib Sinha)। সূত্রের খবর, কমিশনারের গরহাজিরায় ক্ষুব্ধ রাজভবন। জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যানের পরে কমিশনের ভূমিকার কড়া সমালোচনায় সি ভি আনন্দ বোস। প্রতিটি রক্তবিন্দুর হিসেব দিতে হবে বলে রাজ্য নির্বাচন কমিশনকে। আক্রমণ করেন রাজ্যপাল (Governor)। 

অন্যান্য রাজ্যে পঞ্চায়েত ভোট হয় কার্যত নিঃশব্দে। এ রাজ্যে পঞ্চায়েত মানেই বোমা-গুলির আওয়াজ-প্রাণহানি-আর এবার তার সঙ্গে জুড়েছে একের পর এক অভূতপূর্ব ঘটনা। ভোটের মুখে এখন প্রশ্ন একটা, খোদ রাজ্য নির্বাচন কমিশনারই কি তাঁর পদে থাকতে পারবেন? 

কারণ, আদালত থেকে রাজভবন সব জায়গায় কার্যত রেড কার্ড দেখেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এরইমধ্যে সূত্রের খবর, রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট নবান্নে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল। আর এই প্রেক্ষাপটেই পাল্টা দৃঢ়ভাবে রাজ্য নির্বাচন কমিশনারের পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।

এর আগে রাজ্যপাল বলেছিলেন, 'সবাই যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করুক, এটাই তো বাংলা চায়। রাজ্য নির্বাচন কমিশনের উচিত তার নিরপেক্ষতা বজায় রাখা। আমি একথাই বলতে চাই যে, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে। সন্ত্রাসকে বাংলার মাটি থেকে সমূলে উপড়ে ফেলতে হবে।' শুধু তাই নয়, প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে বলেন, 'নিজে চাইলেই নিরপেক্ষ থাকা যায়, নিরপেক্ষ হয়ে কাজ করা যায়। কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য একটা প্রতিষ্ঠান। এটাই প্রত্যাশিত, সুষ্ঠুভাবে ভোট পারিচালনা  করবে কমিশন। এই কমিশন কে এত ভর্তসনা? এটা কাম্য নয়। এটা দুর্ভাগ্যজনক।' 

এই সংঘাতের আবহের মধ্যেই আজ ফের রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজভবনে।

পঞ্চায়েত ভোটের নমিনেশন পর্বে রণক্ষেত্রের চেহারা নেওয়া ভাঙড় ও ক্যানিংয়ে পরপর দু দিনে পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই প্রেক্ষাপটে ইতিমধ্যেই সরাসরি রাজভবনেই সন্ত্রাসের অভিযোগ জানাতে পাবলিক পিস রুম খুলেছেন রাজ্যপাল। ইতিমধ্যেই ১০০-র বেশি অভিযোগ এসেছে, দাবি রাজভবন সূত্রে। খুনের আশঙ্কা করে অভিযোগ জানিয়েছেন বিজেপি সাংসদ রাজু বিস্তাও। দার্জিলিঙের জেলাশাসককে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। খবর রাজভবন সূত্রে।

আরও পড়ুন, মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget