এক্সপ্লোর

Abhishek Banerjee: মুকুল, শুভেন্দুর মতো তাঁকেও ভাঙানোর চেষ্টা! BJP-কে তীব্র আক্রমণ অভিষেকের

Panchayat Elections 2023: পঞ্চয়েত নির্বাচনের প্রচারে রবিবার ফলতায় বক্তৃতা করেন অভিষেক। সেখান থেকেই বিজেপি-কে তীব্র আক্রমণ করেন।

ফলতা: মনোনয়ন পর্ব মিটে গিয়েছে। ভোটগ্রহণ বাকি। তার আগে ফলতা থেকে বিজেপি-কে (BJP) তীব্র আক্রমণ তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিজেদের শ্রীবৃদ্ধি জন্য বিজেপি সিবিআই, ইডি-কে ব্যবহার করছে বলে অভিযোগ তুললেন তিনি। শুধু তাই নয়, রাজনীতির ময়দানে পেরে না উঠে তাঁকেও তৃণমূল থেকে ভাঙানোর বা বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করলেন (Panchayat Elections 2023)। 

পঞ্চয়েত নির্বাচনের প্রচারে রবিবার ফলতায় বক্তৃতা করেন অভিষেক। সেখান থেকেই বিজেপি-কে তীব্র আক্রমণ করেন। অভিষেক বলেন, "বিজেপি সিবিআই, ইডি-কে ব্যবহার করে কেন? নিজেদের দলে শ্রীবৃদ্ধির জন্য। যেমন ভাবে মুকুল রায়, হিমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে এবং শুভেন্দু অধিকারীদের ভাঙিয়ে নিয়ে গিয়েছে, তেমন ভাবে চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ভাঙাও নাহলে বসিয়ে দাও, নতুবা জেলে ঢোকাও।"

বিজেপি চেষ্টা করলেও, তিনি অন্য ধাতুতে তৈরি বলে এদিন জানান অভিষেক। বলেন, "আমরা মানুষের কর্মী। মানুষের কাজ করি। যতদিন রাজনীতি করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই করব। আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। আমরা অন্য ধাতুতে তৈরি। আমরা বেইমান নই। যেদিন রাজনীতি করব না, নিষ্ক্রিয় হয়ে যাব, ভারত সেবা সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন রয়েছে। তার মাধ্যমেও সমাজের কাজ করা যায়। কিন্তু যতদিন রাজনীতি করব, জয় বাংলা বলব, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলব, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলব। মানুষের হয়ে কাজ করব। মাথানত করব না।"

আরও পড়ুন: Kunal Ghosh: সরকারি টাকায় স্যুটবুট, সানগ্লাস কিনেছেন রাজ্যপাল? রাজভবনের তহবিল অডিটের দাবি তুললেন কুণাল

এদিন সরাসরি প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন অভিষেক। বলেন, "এত চেষ্টা করছে, শেষে যে নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির ছাতি, আমার তিন বছরের বাচ্চাকেও ছাড়েননি। আমার ন'বছরের মেয়েকে আটকাচ্ছে  এয়ারপোর্টে। বাইরে যেতে দেবে না। কেন না তাদের বাবার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিহারে পুনরাবৃত্তি হবে মনে রাখবেন। আপনাকেও কংগ্রেস আটকেছিল। আমেরিকা যেতে চেয়েছিলেন। কংগ্রেস আমলে বিদেশমন্ত্রক ছাড়পত্র দেয়নি। রাজনীতির ময়দানে আপনি লড়ুন আমার সঙ্গে। ব্যক্তিগত ভাবে যে ভাবে আমার স্ত্রী, শিশুসন্তানকে আক্রমণ করতে ছাড়েননি, মানুষ এর জবাব দেবেন।"

অভিষেক এদিন জানান, প্রধানমন্ত্রী অনেক বড় নেতা। তাঁকে জবাব দেওয়ার অধিকার এবং ধৃষ্টতা তাঁর নেই। কিন্তু মানুষ জবাব দেবেন। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেন। মানুষ চেয়েছেন বলেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হন কেউ। মানুষ মনে করলে আকাশ থেকে টেনে নামাতে সময় লাগবে না।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget