এক্সপ্লোর

Firhad Hakim: ছেঁড়া কুর্তা নিয়ে কটাক্ষ দিল্লির ‘বিরাট নেতা’র, ‘দিওয়ারে’র শশী কপূর হয়ে উঠেছিলেন তিনি, স্মৃতিচারণ ফিরহাদের

Panchayat Elections 2023: শনিবার পাইকরে সভা করেন ফিরহাদ। সেখানেই 'দিওয়ার' ছবির উল্লেখ করেন তিনি।

পাইকর: পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে আক্রমণের ঝাঁঝ (Panchayat Elections 2023)। শাসক-বিরোধীর মধ্যে বাক্যবাণ বিনিময় চলছেই। সেই আবহে হিন্দি ছবির সংলাপ শোনা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলাতেও। বীরভূমে তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে উল্লেখ করলেন বলিউড ছবি 'দিওয়ারে'র (Deewar)। দিল্লিতে কোনও এক 'বিরাট নেতা'র সঙ্গে নিজের কথোপকথনকে 'দিওয়ার' ছবির অমিতাভ বচ্চন এবং শশী কপূরের কায়দাতেই তুলে ধরলেন ফিরহাদ (Firhad Hakim)।

গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমে তৃণমূলের সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে (Birbhum News)। সেই আবহে জমি ধরে রাখার চেষ্টায় মরিয়া চেষ্টা চালাচ্ছে জোড়াফুল শিবির। দলের ছোট-বড় সব নেতাই ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে।  শনিবার সেখানকার পাইকরে সভা করেন ফিরহাদও। সেখানেই 'দিওয়ার' ছবির উল্লেখ করেন তিনি। দিল্লির এক 'বিরাট নেতা'র সঙ্গে কথোপকথনের উল্লেখ করতেই ছবির বিখ্যাত সংলাপ উঠে আসে তাঁর মুখে। 

দিল্লির এক 'বিরাট' নেতা তাঁকে তাচ্ছিল্য করেছিলেন বলে দাবি করেন ফিরহাদ। সেই প্রসঙ্গে বলেন, "দিওয়ার' ছবিটা দেখেছেন তো! অমিতাভ কী বলেছিলেন! 'মেরে পাস পয়সা হ্যায়, গাড়ি হ্যায়, বাংলো হ্যায়, তুমহারে পাস ক্যায়া হ্যায়?' উত্তরে শশী কপূর বলেছিলেন, 'মেরে পাস মা হ্যায়'। দিল্লির এক বিরাট নেতা আমাকে বলছিলেন, 'ববি হাকিম ফাটা পাঞ্জবি পরে ঘুরছে। আমাদের কাছে সিবিআই, ইডি, সিআরপিএফ, সিআইএসএফ আছে, শক্তি আছে, তোমার কাছে কী আছে?' আমি বলেছিলাম, আমার কাছে জনগণ আছে।"

আরও পড়ুন: Firhad Hakim: ‘মহব্বত এক হোতি হ্যায়, হাজারোঁ সে নহি, আমাদের কাছে মমতাই ওহ্ এক’, বীরভূম থেকে বার্তা ফিরহাদের

বীরভূমে তৃণমূলের সংগঠন নিয়ে যে সময় প্রশ্ন উঠছে, সেই নিয়ে এ দিন বার্তাও দিতে শোনা যায় ফিরহাদকে। বলেন, "টিকিট না পেয়ে কেউ কেউ অতৃপ্ত আত্মায় পরিণত হয়েছেন।মানুষের কাজ করতে টিকিট লাগে না। কিন্তু টিকিট না পেয়ে এঁরা টুকটুক করে হেঁটে গিয়ে বলছেন, 'আমাকে একটা সিপিএম-এর টিকিট দেবেন? একটা কংগ্রেসের টিকিট দেবেন?' তার মানে এঁদের কোনও নীতি-আদর্শ নেই। যখন যেমন, তখন তেমন। অর্থাৎ শুভেন্দু অধিকারী যা, তুমিও তা। আজ সিপিএম, কংগ্রেসের টিকিট চাইলে, বিপদে পড়ে বিজেপি-র টিকিটও চাইতে পারও কাল। এরা নীতীভ্রষ্ট।"

এ দিন ফিরহাদ জানান, তৃণমূলে ছোট-বড় বলে কিছু নেই। মমতার নেতৃত্বে বিশ্বাস রয়েছে সকলের। মমতা রয়েছেন মানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিশ্চিত ভাবে লড়াই সম্ভব। ফিরহাদের কথায়, "দিল্লিতে বার্তা যাবে, মমতার ক্ষমতা হালকা হয়ে গিয়েছেয আর ভোট নেই। সেই সময়ই বাংলাকে ঝাঁপিয়ে পড়তে হবে। কেউ টিকিট পায়, কেউ পায় না। তৃণমূল কিন্তু মানুষের কাজ করে যাবে। ভোট ভাগ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখুন, তিনি কোনও অন্যায় করতে পারেন না। যারা গুন্ডামি করবে, পুলিশকে বলব শক্ত হাতে আইনশৃঙ্খলা দেখুন। ভয় পাবেন না।"

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget