এক্সপ্লোর

Panchayat Poll 2023 : শুধু পঞ্চায়েত ভোটের দিনই ঝরল একের পর এক প্রাণ, মৃত্যু তৃণমূল, বিজেপি , সিপিএম, কংগ্রেসের ১২

কুরুক্ষেত্রের আকার নিল পশ্চিমবঙ্গ। রক্তাক্ত হল বাংলার মাটি। পঞ্চায়েত ভোটের দিনই ঝরে গেল ১২ টি প্রাণ।

কলকাতা : মনোনয়ন থেকেই শুরু হয়ে ছিল সন্ত্রাস। শুরু হয়েছিল হিংসা। বলি হয়েছেন একের পর একে রাজনৈতিক কর্মী। ভোটের দিন ছবিটা আরও ভয়ঙ্কর হল। দ্বিপ্রহর না পেরোতেই ঝরে গেল ১২ টি প্রাণ। কোচবিহারে খুন হয়ে গেলেন বিজেপি কর্মী। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক-চাপড়া, বাসন্তী, কাটোয়া, উত্তর দিনাজপুরে খুন হলেন তৃণমূল কর্মী। লালগোলা-আউশগ্রামে সিপিএম, নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু ঘটল। কুরুক্ষেত্রের আকার নিল পশ্চিমবঙ্গ। রক্তাক্ত হল বাংলার মাটি। 

  • সকালেই খড়গ্রামে খুন হয়ে যান তৃণমূল সমর্থক। নিহতের নাম সত্তরউদ্দিন শেখ(৫২)। তাঁর ছেলে আবদুল্লা শেখ, কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ খুনের অন্যতম অভিযুক্ত। এখানেই খুনের বদলা খুনের অভিযোগ তুলছে নিহতের পরিবার।
  • অন্যদিকে , রেজিনগরের ঝিকরায়, এক তৃণমূল কর্মীকে বোমা মেরে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে।  নিহতের নাম ইয়াসিন শেখ (৫২)। পরিবারের দাবি, রাত ১টা নাগাদ বাড়ির সামনেই তাঁকে লক্ষ্য করে বোমা মারা হয়।
  • লালগোলায় ভোট-সংঘর্ষে খুন সিপিএম সমর্থক। মৃতের নাম রওশন আলি। অভিযোগ, লালগোলার ময়া ছাতিয়ানি প্রাইমারি স্কুলের বাইরে সংঘর্ষে জড়ান তৃণমূল ও কংগ্রেস কর্মীরা। কংগ্রেস কর্মীদের বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন সিপিএম কর্মী রওশন আলি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 
  • বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে ৯২ নম্বর বুথের ভিতরে বোমাবাজি। ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে বোমার আঘাতে মৃত্যু হল তৃণমূল প্রার্থী রফিয়া ওস্তাগরের দেওর আনিসুর ওস্তাগরের। অভিযোগের তির যুব তৃণমূলের বিরুদ্ধে। 
  • দিনহাটার ঘুঘুমারি এলাকার নিউ গীতালদহে ১৮৮ নম্বর বুথের বাইরে চলল গুলি। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 
  • কাটোয়ায় তৃণমূল কর্মী গৌতম রায় খুন। সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ । অভিযোগ কাটোয়ার সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। বুথের বাইরে বার করে এনে পিটিয়ে খুনের অভিযোগ। 
  • নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধারি গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ। মৃতের নাম লিয়াকত শেখ। অভিযোগ, ভোট দিতে যাওয়ার সময় কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূলের দুষ্কৃতীরা। বাকিরা পালালেও ৬২ বছরের কংগ্রেস কর্মী লিয়াকত শেখ পালাতে পারেননি। বোমার আঘাতে গুরুতর জখম কংগ্রেস কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। 
  • নদিয়ার চাপড়ার কল্যাণদহে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু। আহত আরও ৯ জন তৃণমূল কর্মী। তৃণমূলের দাবি, ভোট দিতে যাওয়ার পথে, কংগ্রেসের দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। তৃণমূল কর্মীদের এলোপাথাড়ি কোপানো হয়।
  • ভোটের সকালে মালদার মানিকচকে ভোটের বলি এক। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে তৃণমূল কর্মীকে গুলি করে, বোমা মেরে খুন। নিহত শেখ মালেক তৃণমূলের অঞ্চল সভাপতির আত্মীয়। ভোট শুরুর আগে সকাল থেকে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। উভয়পক্ষের ৮ জন জখম হন। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে বোমা। ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন ভোটাররা।  
  • উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুনের অভিযোগ। বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা অঞ্চলের ১৯২ নম্বর বুথের প্রার্থী মহম্মদ শাহেনশা। বুথের বাইরে কংগ্রেসের দুষকৃতীরা তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের। আরও ১০-১২ জন তৃণমূল কর্মী আহত হন বলে অভিযোগ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget