এক্সপ্লোর

WB Election 2021: দিদির সঙ্গে মানুষ আছে, ভাওতাবাজদের পাশে না, মন্তব্য দেবের

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন তিনি?

অনির্বাণ বিশ্বাস, কাঁথি: বেজে গিয়েছে একুশের দামামা। টানটান উত্তেজনা রাজ্য রাজনীতিতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফল কোনদিকে সেটাই এখন নজর। কিন্তু তার আগে আসরে নেমেছে সব পক্ষই। গতকাল, রবিবার পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি, দক্ষিণ কাঁথি থেকে রামনগরে সভা ছিল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন তিনি?

 

২০১৬ সালে দলের অন্য়তম সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি এখন দল বদলে বিজেপিতে, কোনও প্রভাব পড়বে?

 

যে কাজ করবে মানুষ তাঁকে ভোট দেবে। ২০১৪ থেকে আমি যখন নির্বাচনী প্রচারে যাই, তখন থেকেই বলি যে কাজ করেব তাঁকে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্য়ায় যেভাবে কাজ করেছেন তা এর আগে হয়নি। নারী সুরক্ষা থেকে কৃষক, স্কুল, হাসপাতাল, রাস্তাঘাটের উন্নতি হয়েছে। যাঁরা আজকে দুর্নীতির কথা বলছেন, তাঁরা তো গত ১০ বছর এই দলের সঙ্গেই ছিলেন। আজকে হঠাৎ মনে হচ্ছে ওই দলটা ভাল। মানুষ তার জবাব দেবে। ২ মে যখন ব্যালট খুলবে তখন দেখা যাবে মা মাটি মানুষের সরকারই আবার আসবে এরাজ্যে।

 

চিরঞ্জিত মন্তব্য করেছেন যাঁরা বিজেপিতে যাচ্ছেন তাঁরা করোনা আবহে কাজ পাচ্ছেন না, কী বলবেন?

 

শুধু চিরঞ্জিত চক্রবর্তী নয়, মিঠুন দা, হিরণ, যশ আমার কাছের মানুষ। ওঁদের শেখানোর মতো কিছু নেই। ওঁরা কেন কোন দল যোগ দিয়েছেন তা নিয়ে আমার বলার কিছু নেই। যিনি কথাটা বলেছেন তাঁকেই জিজ্ঞেস করা উচিত। আমি একটা জিনিসেই খুশি ২০১৪ সালে এই উদাহরণ ছিল না যে সাফল্যের সঙ্গে অভিনয় করার পরেও রাজনীতিতে আসা যায়। সাত বছর পরে সেই উদাহরণটা তৈরি হয়েছে। আগে প্রশ্ন হতো দেব কেন প্রচারে নেমেছে। এখন প্রশ্ন ওঠে দেব কেন প্রচারে নামছে না। হয়ত মানুষের সঙ্গে মিশে যেতে পারছি। ভাল লাগে দেখে যে যাঁরা অভিনয় জগতে আসছে তাঁদেরও কোথাও একটা মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা।

 

সারাদিনে তিনটে সভা, উত্তর-দক্ষিণ কাঁথি থেকে রামনগর, কী বলবে এত মানুষ দেখে?

 

মানুষ এখনও দিদির সঙ্গে আছে। কোনও ভাওতাবাজ বা যাঁরা জুমলা দিয়ে যায় তাঁদের সঙ্গে নয়। গত দশ বছরে মানুষের জন্য দিদি অনেক কাজ করেছে। আমরা কোনওদিন হিন্দু-মুসলিম কার্ড খেলিনি। আমরা সমাজের উন্নয়ন নিয়ে ভেবেছি। আজকে তাঁর উদাহরণ। প্রত্যেকে মানুষকে সমর্থন করতে রাস্তায় নেমেছে। আমার বিশ্বাস পূর্ব মেদিনীপুরে ভাল ফল করব।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget