এক্সপ্লোর

PM Modi Speech : 'ভয় নয়, ভবিষ্যৎ গড়ব', বাংলা জয়ের পরই বড় বার্তা মোদির, কী পাবে রাজ্যবাসী ?

West Bengal Election Result 2026 : বাংলায় পদ্মের এই বিপুল জয়ে বড় বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে আগামী দিনে বাংলা গড়তে কী প্ল্যান তা খোলসা করলেন প্রধানমন্ত্রী।   

West Bengal Election Result 2026 : প্রত্যাবর্তন হল না ! বিজেপির (BJP) হাত ধরে পরিবর্তনের পথে হাঁটল বাংলা। গেরুয়া ঝড়ে উড়ে গেল ঘাসফুল (TMC)। ২৯৩টি কেন্দ্রের মধ্য়ে ২০০-র বেশি আসনে জয় পেল বিজেপি। বাংলায় পদ্মের এই বিপুল জয়ে বড় বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি (PM Modi)। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে আগামীর বাংলা গড়তে কী প্ল্যান, তা খোলসা করলেন প্রধানমন্ত্রী।   

আজ থেকে ভয়মুক্ত বাংলা
এদিন নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে প্রাক্তন তথা প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর আদলেই বক্তব্য শুরু করেন মোদি। তিনি বলেন, 'সরকার আসবে, সরকার যাবে কিন্তু দেশে গণতন্ত্র বজায় রাখতেই হবে। আজ পাঁচ রাজ্য়ের নির্বাচনে গণতন্ত্রের সাক্ষী থাকল দেশ।' বিপুল জয়ের পর পশ্চিমবঙ্গ নিয়ে মোদি বলেন, পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোট পড়েছে, যা এক কথায় ঐতিহাসিক। এখানে মহিলাদের ভোটদান ছিল চোখে পড়ার মতো।

রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ
আজ মোদির বঙ্গ জয়ের উৎযাপনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন। এদিন প্রধানমন্ত্রীর মুখেও শোনা যায়,'চিত্ত যেথা ভয় শূন্য়-উচ্চ যেথা শির'। প্রধানমন্ত্রী বলেন, গুরুদেবের এই লাইনের মতোই বাংলার মানুষ এবার থেকে ভয় শূন্য থেকে মাথা উঁচু করে জীবন যাপন করতে পারবেন। রাজ্য়বাসীর উন্নয়নের স্বার্থে দিনরাত কাজ করবে বিজেপি। 

'ভয় নয়, ভবিষ্যৎ গড়ুব'
বঙ্গে বিজেপির এই বিপুল জয়ের পরই কিছু জায়গায় কর্মীরা ক্ষোভ দেখানো শুরু করেছে। অভিযোগ, অনেক তৃণমূলের পার্টি অফিসে হামলা করেছে বিজেপির লোকজন। এদিন মোদির মুখে যা নিয়ে সুষ্পষ্ট বার্তা শোনা গেছে। তিনি বলেছেন, ''বাংলায় আগে নির্বাচন হলেই খবর আসত হিংসা, ভয়, অত্যাচারের। এই প্রথমবার এমন হল, যেখানে ভোটে পর্বে কোনও নির্দোষ মানুষের প্রাণ যায়নি। প্রথমবার ভয় নয়, বাংলায় গণতন্ত্র জিতেছে। আজ থেকে বাংলা পরিবর্তেনের নতুন যাত্রা শুরু করল। আমি আজ সব রাজনৈতিক দলগুলিকে আহ্বান করছি, বিজেপি যখন জিতেছে তখন বদলা নয় বদল চাই, ভয় নয়-ভবিষ্য়তের কথা বলুন। হিংসার এই অন্তহীন চ্যাপ্টারটা শেষ করি। কে কাকে ভোট দিয়েছ, কে কাকে ভোট দেয়, এর ওপরে উঠে বাংলার উন্নতির জন্য কাজ করি। ''

এদিন বঙ্গের পাশাপাশি বাম দুর্গেও এবার হানা দিয়েছে বিজেপি (BJP)। কেরলে খাতা খুলেই এক সঙ্গে তিন বিধায়ক প্রাপ্তি হল গেরুয়া ব্রিগেডের। যা স্বাভাবিকভাবেই পদ্ম শিবিরের বড় সাফল্য।  

কেরলে তিনটি জায়গায় পদ্ম ফুটিয়েছে গেরুয়া ব্রিগেড
সবথেকে বড় বিষয়, এবার পশ্চিমবঙ্গের মতো কেরলেও হয়েছে পালাবদল। বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) ক্ষমতায় ফিরছে। যদিও এবার প্রথম দক্ষিণ কেরলে ইতিহাস গড়েছে বিজেপি। তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসনে জয়ী হয়েছেন পদ্ম শিবিরের প্রার্থীরা।  

আরও পড়ুন : বাংলায় বিজয় রথ, কেরলে খাতা খুলেই তিন বিধায়ক বিজেপির

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget