এক্সপ্লোর

Kerala Assembly Election Results : বাংলায় বিজয় রথ, কেরলে খাতা খুলেই তিন বিধায়ক বিজেপির

BJP Big Win in Kerala : কেরলে খাতা খুলেই এক সঙ্গে তিন বিধায়ক প্রাপ্তি হল গেরুয়া ব্রিগেডের। যা স্বাভাবিকভাবেই পদ্ম শিবিরের বড় সাফল্য।  

BJP Big Win in Kerala : বাংলায় প্রত্যাবর্তন ঘটল না, পরিবর্তনের ঝ়়ড়ে উড়ে গেল তৃণমূল। বঙ্গের পাশাপাশি বাম দুর্গেও এবার হানা দিল বিজেপি (BJP)। কেরলে খাতা খুলেই এক সঙ্গে তিন বিধায়ক প্রাপ্তি হল গেরুয়া ব্রিগেডের। যা স্বাভাবিকভাবেই পদ্ম শিবিরের বড় সাফল্য।  

কেরলে তিনটি জায়গায় পদ্ম ফুটিয়েছে গেরুয়া ব্রিগেড
সবথেকে বড় বিষয়, এবার পশ্চিমবঙ্গের মতো কেরলেও হয়েছে পালাবদল। বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) ক্ষমতায় ফিরছে। যদিও এবার প্রথম দক্ষিণ কেরলে ইতিহাস গড়েছে বিজেপি। তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসনে জয়ী হয়েছেন পদ্ম শিবিরের প্রার্থীরা।  

পুরনো 'দুর্গ' উদ্ধার করলেন রাজীব চন্দ্রশেখর 
বরাবরই কেরলের রাজনীতিতে 'নেমম' বিজেপির বড় ঘাঁটি। এবার এখানে জয় ছিনিয়ে এনেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। সিপিআই(এম) নেতা তথা বিদায়ী মন্ত্রী ভি শিবনকুট্টিকে ৩,৫৯০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। রাজ্য়ের রাজনৈতিক অতীত বলছে, এনেক আগে থেকেই নেমোম কেরালার রাজনীতির 'বিজেপি দুর্গ' বলে পরিচিত। এবার সেই দুর্গ পুনরুদ্ধার করলেন রাজীব চন্দ্রশেখর।

আরও বিজেপির জয় কোন-কোন আসনে
এ ছাড়াও তিরুবনন্তপুরম কাজাকুট্টাম কেন্দ্রে জয়ী হয়েছেন আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন। বাম প্রার্থীকে হারিয়ে জয় নিশ্চিত করেছেন ভি মুরলীধরন। চাথান্নুরে পদ্ম ফুটিয়েছেন বিবি গোপকুমার। বিজেপির তৃতীয় জয় এনে দিয়েছেন তিনি। এখানে দলের প্রার্থী বিবি গোপকুমার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন। 

কেরলে এবার তৃতীয় শক্তি হিসাবে বিজেপির উত্থান
এতদিন দক্ষিণের রাজ্য কেরলে বাম ও কংগ্রেসের দাপাদাপি ছিল। লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট ও ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের দ্বিমুখী লড়াই দেখা যেত কেরলে। বিজেপি নতুন করে তিনটি আসন জেতায় কেরলে শুরু হয়ে গেল ত্রিমুখী লড়াই। রাজনীতির পর্যবেক্ষকদের মতে, তিরুবনন্তপুরম ও কোল্লাম সংলগ্ন এলাকায় বিজেপি বড় ভোট ব্য়াঙ্ক তৈরি করতে সমর্থ হয়েছে। আগামী দিনে যা কেরলের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। 

এক নজরে বিজেপির তিন জয়ী :

নেমোম : রাজীব চন্দ্রশেখর

কাজাকুট্টাম: ভি মুরলীধরন

চাথান্নুর: বিবি গোপকুমার

রাজধানীর রাজনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন ধরেই দক্ষিণে দাঁত ফোটাতে কৌশল তৈরি করছিল বিজেপি। একে একে ভাল সংগঠকদের নিয়ে আসা হচ্ছিল দলে। এই কাজে সবথেকে অগ্রণী ভূমিকা নিচ্ছিল RSS । ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সেই ফলই দেখা গেল।

আরও পড়ুন : 'চোর চোর স্লোগান' অভিষেককে দেখে! TMC-র ভরাডুবি নিয়ে কী বললেন তিনি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Advertisement

ভিডিও

Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Chok Bhanga 6ta: বেঙ্গল STF-র অভিযানে গ্রেফতার জঙ্গি, 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন'
P. C. Sorcar Jr.: 'দাদা দেহ নিয়ে ফিরে গেল, বাবার আংটি পরে বললাম, আজ থেকেই শো শুরু', জন্মদিনে অজানা পি সি সরকার জুনিয়র
TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget