এক্সপ্লোর

Abhijit Gangopadhyay: ১৫ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ নয়, হাইকোর্টের রায়ে স্বস্তি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhyay: তমলুকে অশান্তির ঘটনায় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ এফআইআর করে পুলিশ। বৃহস্পতিবার তার শুনানি হয় কলকাতা হাইকোর্টে।

কলকাতা:  পুলিশের এফআইআরের ভিত্তিতে আগামী ১৫ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তমলুকে অশান্তির ঘটনায় শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে এফআইআর করেছিল পুলিশ। বৃহস্পতিবার সেই মামলার শুনানির শেষে কলকাতা হাইকোর্টের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনও রকম তদন্ত করা যাবে না এই মামলায়। আগামী ১৫ জুন পর্যন্ত তদন্তের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Mamata Banerjee: 'সর্বভারতীয় স্তরে আমরা থাকব', I.N.D.I.A জোট নিয়ে অবস্থান ব্যাখা মমতার

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দ্রুত এই মামলার তদন্ত করার আর্জি জানানো হয় রাজ্য সরকারের তরফে। বলা হয়, ঘটনার প্রবাহ থেকে মুখ ফিরিয়ে রাখতে পারে না প্রশাসন। তাই এই মামলার তদন্ত করে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার করা দরকার। অন্যদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনজীবীর তরফে অভিযোগ করা হয়, ভোটের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হেনস্থা করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ দায়ের করেছে পুলিশ। শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্দেশেই এই কাজ করেছে তারা। তাই আদালত যেন সবদিক খতিয়ে দেখে এই বিষয়ে নির্দেশ দেয়।

উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এই মামলার তদন্ত স্থগিত রাখার নির্দেশ দেয়। জানান, ১৫ জুন পর্যন্ত এফআইআরের ভিত্তিতে কোনও তদন্ত করতে পারবে না পুলিশ। ১৫ তারিখের পরেই এফআরআরে ভিত্তিতে তদন্ত করা যাবে।

উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিনের ক্ষেত্রে যে পথে হেঁটেছে বৃহস্পতিবার সেই পথেই হাঁটেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি পরিষ্কার জানান, নির্বাচনী বিধি লাগু থাকাকালীন প্রার্থীকে কোনওভাবে বিরক্ত করা যাবে না। আগামী ১৪ জুন পর্যন্ত তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অন্য মামলাকারী প্রশান্ত দাসকে তদন্তের স্বার্থে ডাকা যাবে না। আগামী ১২ জুন মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: IT Raid in Kolkata: উদ্ধার ১ কোটি টাকা! কলকাতায় ১০ জায়গায় চলছে আয়কর তল্লাশি

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget