এক্সপ্লোর

Narendra Modi: ভোটের আগে বাংলায় মোদির নজরে 'মহিলা ভোট', দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও

WB Assembly Election 2026: সামনেই যখন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তখন এরাজ্যে ভোটের প্রচার শুরুর দিনেই, মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিলের প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কোচবিহার: ভোট প্রচারে প্রধানমন্ত্রীর মুখে উঠে এল মহিলা সংরক্ষণ আইনের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ সহ দেশের সব মহিলারা যাতে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে থেকে এর সুবিধা পান, সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে কোচবিহারের সভা থেকে মহিলাদের উদ্দেশে পরিবর্তনের ডাকও দেন তিনি। অন্যদিকে এই ইস্য়ুতে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেছে তৃণমূল।

শাসকদল হোক বা বিরোধী। কেন্দ্রে হোক কিম্বা রাজ্যে, মহিলা ভোটব্যাঙ্কের দিকে নজর থাকে সবার। আর সামনেই যখন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তখন এরাজ্যে ভোটের প্রচার শুরুর দিনেই, মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিলের প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রচারে সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ''আমাদের সরকার লোকসভা আর বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের আইন তৈরি করেছিল, পশ্চিমবঙ্গ-সহ দেশের সব মহিলারা যাতে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে থেকে এর সুবিধা পান, সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে, কেন্দ্রীয় সরকার ১৬, ১৭, ১৮ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে, মা-বোনদের এই অধিকার ৪০ বছর ধরে আটকে রয়েছে, আর বেশি দেরি করা ঠিক হবে না।''

২০২৩ সালে লোকসভা ভোটের আগে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস হয়। লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের বন্দোবস্ত থাকলেও তা কার্যকর হয়নি। কারণ আইনে বলা ছিল, জনগণনা ও আসন পুনর্বিন্যাসের পরেই আসন সংরক্ষিত হবে। এদিন কোচবিহারের সভা থেকে মহিলা সুরক্ষায় সরকার পরিবর্তনের ডাক দেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি আরও বলেন, ''পশ্চিমবঙ্গ শক্তিপুজোর ভূমি, আমি পশ্চিমবঙ্গের মা-বোনদের বলতে চাই, আপনাদের সম্মান ও সমৃদ্ধির জন্য ময়দানে রয়েছে বিজেপি। বিজেপি সরকার এলে প্রকৃত নারী ক্ষমতায়ণের রাস্তা খুলবে। আমাদের পুরনো ট্র্যাক রেকর্ড আছে, সেই কারণে দেশজুড়ে মা-বোনদের প্রথম পছন্দ বিজেপি। কেন্দ্রের বিজেপি সরকার সবরকম সুযোগ-সুবিধা মা-বোনদের কাছে পৌঁছে দিয়েছে।''

অন্যদিকে আবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''উত্তরপ্রদেশে মেয়েরা সন্ধের পরে বেরোতে পারে না, কলেজে যেতে পারে না, ধর্ষণ হওয়ার পরেও জ্বালিয়ে দেওয়া হয়, আদালত থেকে বেরোনোর সময়ে, অনেক ঘটনা দেখেছি।''

দু'সপ্তাহ পরই ভোটের লাইনে দাঁড়াবেন পশ্চিমবঙ্গবাসী। বর্তমানে রাজ্যের মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা! সংখ্যাটা ৩ কোটি ৭৩ লক্ষের বেশি।
এখন দেখার মহিলাদের ভোটের বড় অংশ কোনদিকে যায়।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget