এক্সপ্লোর

ভােট সন্ত্রাস: ওরকম তো স্কুলের খেলাতেও হয়! সওয়াল তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের

কলকাতা: প্রথম দু’দফার ভোটে যে দু’একটি ঘটনা ঘটেছে, তা স্কুলের খেলাতেও হয়! নির্বাচন কমিশনের কাছে দরবারের পর ভোট-সন্ত্রাস নিয়ে আজব যুক্তি তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের, যা নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে। প্রথম দু’দফার ভোটে মারদাঙ্গা, হিংসার  ছবি দেখা গিয়েছিল জেলায় জেলায়। তবুও প্রথম দু’দফার ভোটের এইসব ছবি তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের কাছে স্কুলের খেলায় ঝামেলার সমান! এদিন কমিশনের কাছে যাওয়া শাসক দলের ঘনিষ্ঠ বিদ্বজ্জনদের অন্যতম অভিরূপ সরকার বলেন, প্রথম দু’দফার ভোট মোটামুটি নির্বিঘ্নে হয়েছে। দু’একটি ঘটনা। ওরকম তো স্কুলের খেলাতেও হয়! তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের ‘ভোট-সন্ত্রাসের’ এই সংজ্ঞা শুনে অনেকেই চোখ কপালে তুলছেন! কারণ প্রথম দু’দফার ভোটে বহু জায়গায় রক্ত ঝড়েছিল। আক্রান্ত হতে হয়েছিল বিরোধী পোলিং এজেন্ট, কর্মী ও সমর্থকদের। মহিলা পোলিং এজেন্টকে শ্লীলতাহানির হুমকি দিয়ে বুথ থেকে বের করে দেওয়ারও অভিযোগও উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। যে সন্ত্রাসে এখনও দাঁড়ি পড়েনি। এই প্রেক্ষাপটে সন্ত্রাস নিয়ে তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের এমন মন্তব্যে হতবাক অনেকেই। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় বলেন, ওদের কাছে সন্ত্রাসের সংজ্ঞাটাই আলাদা।   অভিরূপ সরকারের পাশাপাশি তৃণমূলপন্থী বিদ্বজ্জনদের প্রতিনিধি দলে ছিলেন সুবোধ সরকার, অমিয় চৌধুরী, ‍প্রতুল মুখোপাধ্যায়, নৃসিংপ্রসাদ ভাদুড়িরা। সিইও-র সঙ্গে দেখা করার পর শাসক দলের সুরেই কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন তাঁরা। অভিরূপবাবু বলেন, কমিশন শুধু বিরোধীদের প্রতিই নরম। মুখ্যমন্ত্রীকে শোকজ করা, কিম্বা কলকাতার পুলিশ কমিশনারকে অপসারণ করা, এগুলোর যুক্তি নেই। প্রতিনিধি দলের আরেক সদস্য অমিয় চৌধুরী বলেন, যে সব অভিযোগ জমা পড়েছে, তার অধিকাংশই ভিত্তিহীন। শাসক দলকে কালিমালিপ্ত করতে এগুলো করা হচ্ছে।   কিন্তু নির্বাচন সংক্রান্ত একাধিক ইস্যুতে শাসক দলের পক্ষে খোলাখুলি সওয়াল করলেও তাৎপর্যপূর্ণভাবে নারদের স্টিং অপারেশন কিম্বা অনুব্রত মণ্ডল সম্পর্কে এদিন মুখে কুলুপ আঁটেন তৃণমূলপন্থী বিদ্বজ্জনরা।    

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget