এক্সপ্লোর

মোদী-মমতাকে একাসনে বসিয়ে আক্রমণ রাহুলের, পাল্টা খোঁচা তৃণমূলের

কলকাতা: রাজ্যে জোটের হয়ে প্রথম প্রচারে এসে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সারিতে বসিয়ে আক্রমণ শানালেন রাহুল গাঁধী। প্রসঙ্গ ধরে ধরে নিজের বক্তব্যকে সঠিক প্রমাণের চেষ্টা করলেন কংগ্রেস সহ সভাপতি। কংগ্রেস সহ সভাপতি বলেন, মোদী চান দেশে একজনই নেতা থাক। তৃণমূল সাংসদরাই আমাকে বলেন, দলে কারও কথা চলে না। মোদী যেখানেই বিরোধিতা দেখছেন, কলেজ হোক বা যেখানেই হোক পিষে দেওয়ার চেষ্টা করেছেন। রাহুলের দাবি, মোদী দেশে যা করছেন, রাজ্যে মমতা তাই করছেন। তৃণমূলেও একজনেরই কথা চলে। এদিন মমতা-মোদীকে আরও আক্রমণ করে রাহুল বলেন, মাল্য পালানোর আগে জেটলির সঙ্গে দেখা করেন। ললিত মোদী কোথা থেকে পালালেন তা নিয়ে মোদী-নীরব। একইভাবে মমতা মুখে বলেন দুর্নীতি সহ্য করব না। সারদা হল, স্টিং হল, এখানেও মমতা নীরব। শুধু দু’জনের তুলনা টানা নয়। এদিন কুলটির সভা থেকে ফের একবার মোদী-মমতা আঁতাঁতের অভিযোগও উস্কে দেন কংগ্রেস সহ সভাপতি। কুলটির সভায় বলেন, উত্তরাখণ্ডে যখন স্টিং হল তখন মোদী নড়েচড়ে বসলেন। অথচ এখানে স্টিং হল, কিছু হল না। মোদীর সঙ্গে মমতার বাংলাদেশ সফর প্রসঙ্গেও সোচ্চার ছিলেন রাহুল। বাঁকুড়ার সভা থেকে কংগ্রেস সহ সভাপতি বলেন, মমতা মনমোহনের সঙ্গে বাংলাদেশে যাননি। মোদীর সঙ্গে গিয়েছেন। রাহুলের আক্রমণের পর তৃণমূলও পাল্টা তাঁকে খোঁচা দিতে ছাড়েনি। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, যে দলে মা-ছেলে দল পরিচালনা করেন, তারা আবার বড় মুখে এখানে একনায়কতন্ত্রের কথা বলেন। পর্যবেক্ষকদের একাংশের মতে, রাহুলের এই আক্রমণের নেপথ্যে সুনির্দিষ্ট কৌশল রয়েছে। বাম-কংগ্রেস জোটের স্লোগানই হল মোদি হঠাও দেশ বাঁচাও, মমতা হঠাও বাংলা বাঁচাও। এদিন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সারিতে ফেলে আক্রমণ শানিয়ে রাহুল গাঁধী একদিকে যেমন সেই স্লোগানকে আরও জোরাল করলেন, তেমনই এরাজ্যের প্রায় ২৭ শতাংশ সংখ্যালঘু ভোটকেও জোটের পালে টানার চেষ্টা করলেন।

সেরা শিরোনাম

Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget