এক্সপ্লোর

Rahul Gandhi: আগামীকাল রাজ্যে রাহুল গাঁধী, তার আগেই ভাঙা হল রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাড!

Election 2026: ২০০৬ এর পর ২০২৬... ২০ বছর পর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে একা লড়ছে কংগ্রেস।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রাহুল গান্ধীর সভা, ২৪ ঘণ্টা আগে হেলিপ্যাড ভাঙা নিয়ে বিতর্ক।
  • প্রশাসনিক অনুমতি সত্ত্বেও তৃণমূলের বিরুদ্ধে হেলিপ্যাড ভাঙার অভিযোগ।
  • হেলিপ্যাড নিজেদের খরচে তৈরি, ভাঙা হয়েছে বলে তৃণমূলের দাবি।
  • রায়গঞ্জে সভার পাশাপাশি মালদা ও মুর্শিদাবাদেও রাহুল গান্ধীর জনসভা।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: আগামীকালই রাজ্যে প্রথম ভোট প্রচারে আসছেন রাহুল গাঁধী। রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে জনসভা করবেন তিনি। রাহুল গাঁধীর সভার ২৪ ঘণ্টা আগে নতুন বিতর্ক। প্রশাসনিক অনুমতির পরেও রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে অস্থায়ী হেলিপ্যাডের একাংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের দাবি, ওই হেলিপ্য়াড তাঁদের নিজেদের খরচেই তৈরি করা হয়েছিল। প্রশাসনিক নিয়ম মেনেই তা ভেঙে ফেলা হয়েছে। কাল রায়গঞ্জের পাশাপাশি মালদা ও মুর্শিদাবাদে জনসভা করবেন রাহুল গাঁধী।

২০০৬ এর পর ২০২৬... ২০ বছর পর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে একা লড়ছে কংগ্রেস। ভোট শুরুর ৮ দিন আগে রাজ্যে ভোট প্রচারে আসছেন রাহুল গাঁধী। মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের সমর্থনে সভা করবেন লোকসভার বিরোধী দলনেতা। সেই সভার ২৪ ঘণ্টা আগে ওই মাঠে অস্থায়ী হেলিপ্যাডের একাংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, মহকুমা শাসকের কাছ থেকে অনুমতি নেওয়ার পরেও অস্থায়ী হেলিপ্য়াড ভাঙা হয়েছে।

এই বিষয়ে কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি বলছেন, 'পারমিশান আমরা SDO-র কাছ থেকে নিয়ে নিয়েছি। আজকে সকালে হঠাৎ করে আমাদের বিশেষ এক রাজনৈতিক দলের পক্ষ থেকে এদের কাছে নির্দেশ আসে যে হেলিপ্য়াডটাকে ভেঙে দিতে হবে এবং সেটা ভাঙা শুরু হয়ে গেছে। একটা রাজনৈতিক সৌজন্যবোধ থাকা উচিত সব দলেরই। কিন্তু সেটা বোধহয় তৃণমূল দল হারিয়ে ফেলেছে। সেজন্যই রাহুল গাঁধীর মিটিংয়ের আগের দিন হেলিপ্য়াডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা।'

৩ এপ্রিল এই মাঠেই নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলের দাবি, তাঁদেরই উদ্যোগে তৈরি করা হয় অস্থায়ী ওই হেলিপ্য়াড। উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম সরকার বলছেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় যেদিন এসেছিলেন সেদিন সেখানে হেলিপ্য়াডটা বানিয়েছিলেন আমাদের প্রার্থীর খরচে। আমাদের প্রার্থীর দায়বদ্ধতাও রয়েছে মাঠটা ক্লিয়ার করে দেওয়ার। কংগ্রেসের কখন কোন নেতা আসছে সেটা আমাদের জানা নেই। ওদের তাহলে একটা আমাদের প্রার্থীর কাছে তাঁকে যদি একটা নোটিস দিতেন তাহলে এই ঘটনা ঘটত না।'

সরকারি ওই মাঠ প্রশাসনের অধীনে। সেই মাঠেই অস্থায়ী হেলিপ্য়াড ভাঙা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমার বলছেন, 'যখন আমরা NOC দিচ্ছি, তাহলে আমরা যে হেলিপ্য়াড করেছে ওর উপরে দিচ্ছি। যখন NOC দেওয়া হয়েছিল ওই ইভেন্টে দেওয়া হয়েছিল। আবার  NOC নিতে হবে। আবার হেলিপ্য়াড রেডি করে রাখতে হবে।' পরে অবশ্য হেলিপ্য়াডের ভাঙা অংশ কংগ্রেসের তরফে মেরামত করা হয়। মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভার পাশাপাশি ওই দিনই মালদার চাঁচলে দুপুর দেড়টাই জনসভা করবেন রাহুল গাঁধী। পাশাপাশি একই দিনে মুর্শিদাবাদের কৃষিমাণ্ডি মাঠে জনসভা করবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget