এক্সপ্লোর

Richest Minister: ৫০০০ কোটির সম্পত্তি! ইনিই ভারতের সবচেয়ে ধনী মন্ত্রী! কীভাবে হল এত সম্পত্তি?

Modi Cabinet: টিডিপির সাংসদ পেমমাসানি চন্দ্রশেখর। কীভাবে এত অর্থ উপার্জন করলেন তিনি? একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন সে কথা।

কলকাতা: তেলেগু দেশম পার্টির (টিডিপি) সাংসদ পেমমাসানি চন্দ্রশেখর (Pemmasani Chandrasekhar) রবিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদির তৃতীয় দফার মন্ত্রিসভার সদস্য হিসেবে জায়গা পেলেন।

নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিলেন পেমমাসানি চন্দ্রশেখর। ৫৪৩ জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে তিনি সবচেয়ে ধনী সাংসদ। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণের দিন বাকি মন্ত্রীদের সঙ্গে টিডিপির দুই সাংসদ শপথগ্রহণ করলেন। একজন পেমমাসানি চন্দ্রশেখর। অন্যজন রাম মোহন নাইডু।

লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীরা নথি জমা দিয়েছিলেন। সেই বিবরণের উপর ভিত্তি করে দেখা গিয়েছে টিডিপি নেতা পেমমাসানি চন্দ্রশেখর এই লোকসভার সবচেয়ে ধনী সাংসদ (Richest MP)। তাঁর পরেই রয়েছেন তেলেঙ্গানার বিজেপি নেতা কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি৷ 

পেমমাসানির নির্বাচনী হলফনামা অনুসারে, তিনি ৫৭০৫ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছেন। তিনি একজন চিকিৎসক। তাঁর নিজের নামে ২০০০ কোটি টাকার সম্পদ রয়েছে। তাঁর স্ত্রী কোনেরু শ্রীরথনার নামে ২০০০ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ রয়েছে। তাঁর ছেলে অভিনব এবং মেয়ে সহস্রার প্রত্যেকের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে (Pemmasani Chandrasekhar assets)।

কী ভাবে এত সম্পদ?
পেমমাসানি চন্দ্রশেখর কিছু সাক্ষাত্কারে জানিয়েছেন তিনি কীভাবে এত সম্পদ অর্জন করেছিলেন। এবিপি দেশমের একটি প্রতিবেদন অনুসারে, তিনি তেনালির কাছে বুরি পালেমে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৯৩-৯৪ সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ার জন্য সুযোগ পান। এর পরে তিনি বিদেশে চলে যান সেখানে ডাক্তারিতে উচ্চশিক্ষা নেন। ২০০০ সালে আমেরিকায় থিতু হওয়ার আগে কিছু ব্যবসা শুরু করেন। তিনি বছর পাঁচেক জনস হপকিন্স ইউনিভার্সিটিতে মেডিকেল টিচিং ফ্যাকাল্টি হিসেবেও কাজ করেছেন। কাজ করেছেন বাল্টিমোরের সিনাই হাসপাতালেও।

এবিপি দেশমের প্রতিবেদন অনুযায়ী, পেমমাসানি মেডিকেল নোট তৈরি করেন এবং "কম দামে" তা শিক্ষার্থীদের কাছে পৌঁছন। তাঁর নোটগুলি জনপ্রিয় হয়েছিল। তিনি এড-টেক প্ল্যাটফর্ম UWorld প্রতিষ্ঠা করেন। যা মূলত আমেরিকার উচ্চস্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেয়। নার্সিং, ফার্মেসি, আইন, ব্যবসা এবং অ্যাকাউন্টিংয়ের জন্য লাইসেন্সিং পরীক্ষার প্রশিক্ষণ প্রদান করে ওই সংস্থা। তিনি পেমমাসানি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, অনাবাসী ভারতীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। ২০০০ সালে তিনি আমেরিকার যুব উদ্যোগপতি হিসেবে Ernst and young পুরস্কার পান। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: রাজ্য থেকে মাত্র ২! মোদির মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী সুকান্ত-শান্তনু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget