এক্সপ্লোর

Samik Bhattacharya: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা... 'ওসব থাকবে না', স্পষ্ট জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য!

West Bengal Assembly Election 2026: একজন সাংসদ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিওরিটি নিয়ে প্রশ্ন শুনেই শমীক বললেন, "ওসব থাকবে না।" তারপর তিনি এই পুলিশ আর নিরাপত্তার বহর নিয়ে ঊষ্মা প্রকাশ করলেন।

দীপক ঘোষ, কলকাতা: গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 'ল্যান্ড স্লাইড' জয় পেয়েছে বিজেপি। জয়ের পর আনন্দে উচ্ছ্বাসে ভেসেছেন বিজেপি কর্মীরা। আর এরই মাঝে এবিপি আনন্দের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন: 'একটাই মন্ত্র, হয় ঘরে থাক, নাহলে শ্রীঘরে থাক', কাদের এই মন্ত্র দিলেন পর্যবেক্ষক সুব্রত গুপ্ত?

একজন সাংসদ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন সিকিওরিটি কেন? তাঁর বাড়ির সামনে চারদিক ঘিরে রাখা হয়। আর এই নিয়ে অনেক অভিযোগও করেন কালীঘাট অঞ্চলের মানুষ। এই নিয়ে প্রশ্ন শুনেই শমীক ভট্টাচার্য বললেন, "ওসব থাকবে না।" তারপর তিনি এই পুলিশ আর নিরাপত্তার বহর নিয়ে ঊষ্মা প্রকাশ করলেন।

শমীক বললেন, "এমদের কর্মীরও যেমন কাউকে আক্রমণ করবে না। তেমন আমরাও মানুষকে জানাব যে কত শত পুলিশ দিল্লিতে নিয়ে গিয়ে একটা পলিটিক্যাল ট্যুরিজম হত। এসব এখানে চলবে না।" তবে এই নিয়ম কি শুধুমাত্র বিরোধীদের জন্যই? এমন প্রশ্ন আসার আগে নিজের এর উত্তর দিয়ে বিতর্ক থামিয়ে দিলেন শমীক। তিনি বললেন, "এই ব্যবস্থা আমার দলের জন্যও আবার অন্য দলের জন্যও। এমদের দলেরও কিছু মানুষের কাছে নিরাপত্তা রয়েছে। নিরপত্তারক্ষী রয়েছে। সেগুলোও অনেক ক্ষেত্রে তুলে নেওয়া হবে। এই জিনিস চলবে না। আসলে এই জিনিস চলতে দেওয়া যাবে না।"

আরও পড়ুন: জোড়াফুল 'উপড়ে ফেলে' শ্যামাপ্রসাদের মৃত্যুর ৭৩ বছর পর পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম!

কেন চলতে দেওয়া যাবে না? শমীক বলছেন, "একটা পুলিশ দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে। দু শো, আড়াই শো পুলিশ নিয়ে দিল্লি যাত্রা। এই যে তামাশা চলছিল, এটা মানুষ কীভাবে দেখেছেন? এর জন্যই তো মার্জিন বাড়ছে।" এরপরই শমীকের মুখে মুখ্যমন্ত্রীর হারের প্রসঙ্গ। বিজেপির রাজ্যসভার সাংসদ বললেন, "এই নিরাপত্তার ঘেরাটোপ দেখেই তো আজ নিজের খাস মহলে ১৫ হাজার মার্জিন হয়ে গেল মুখ্যমন্ত্রীর।"

শমীক বললেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন যিনি প্রাক্তন, তাঁর সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ আছে। কিন্তু ব্যক্তিগত স্তরে তাঁকে আক্রমণ করার কোনও ইচ্ছা বা রুচি বিজেপির নেই। তিনি তাঁর মতো করে রাজনীতি করবেন। তাঁর রাজনীতি করতে অহেতুক বিজেপি কোনও অন্তরে হয়ে দাঁড়াবে না। কারণ, তৃণমূল তাদের জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছে। বিরোধিতা বিরোধিতার জায়গায় থাকবে। কিন্তু প্রতিহিংসামূলক রাজনীতি তৃণমূল আমাদের সঙ্গে করেছে। এই রাজনীতি বিজেপি করবে না। ওর এই রাজনীতি করার চেষ্টা করলে বিজেপি সেটাকে প্রতিহত করবে।"

About the author দীপক ঘোষ

এবিপি আনন্দের সাংবাদিক, কলকাতা-র প্রতিনিধি। যোগাযোগ - dipakg@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget