এক্সপ্লোর

Suvendu Adhikari P.A: ভারতীয় সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য, শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক এই চন্দ্রনাথ রথ কে?

Suvendu Adhikari PA Killed: মধ্যমগ্রামের দোহারিয়ার কাছে শুভেন্দু অধিকারারী আপ্ত সহায়ককে গুলি করা হয় এবং তার তিনটি গুলি লাগে।

কলকাতা: কাজ সেরে বাড়ি ফেরার পথেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্ত সহায়কর মর্মান্তিক পরিণতি। 'পয়েন্ট ব্ল্যাঙ্ক' রেঞ্জ থেকে পরপর গুলি করে খুন করা হল চন্দ্রনাথ রথকে (Chandranath Rath)। মধ্যমগ্রামের দোহারিয়া মোড়েই এই ঘটনা ঘটে বলে জানান ব্যারাকপুরের জয়ী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। গুলিবিদ্ধ তাঁর গাড়ির চালকও। মধ্যমগ্রামের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই চন্দ্ররাথ কিন্তু বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর বিভিন্ন কাজের দায়িত্বে ছিলেন, ছিলেন তাঁর ছায়াসঙ্গী। অতীতে ভারতের সামরিক বাহিনীর অংশ ছিলেন এই চন্দ্রনাথ। তিনি অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্মী। সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পরে ২০২১ সালে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কর দায়িত্ব নেন তিনি। সেই সময়ই বিজেপি বিরোধী দল হিসাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হন। তখন থেকেই তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রনাথ রথ।

তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকাংশ কাজকর্ম এই চন্দ্রনাথ রথই সামলাতেন। শুভেন্দুর অত্যন্ত বিশ্বস্ত সহযোগী হিসাবে পরিচিত তিনি। তাঁর বাইরের সমস্ত অনুষ্ঠান, বিধানসভার না না কাজকর্ম, সব রাজনৈতিক না না কাজকর্ম সামলাতেন চন্দ্রনাথ রথই। তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর বিশ্বস্ত অনুচর। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় ও পরেও শুভেন্দুর ছায়াসঙ্গী ছিলেন এই চন্দ্রনাথ রথ।

শোনা যাচ্ছে আজ সন্ধে সাড়ে ছয়টায় তিনি বিধানসভা যান, সেখানে নিজের কাজকর্ম করেন, কয়েকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলেন। তারপরেই তিনি তাঁর বাড়ি মধ্যমগ্রামের দিকে রওনা হন। তখনই তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন:- খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক! ভয়ঙ্কর অভিযোগ কৌস্তভ বাগচীর

প্রত্যক্ষদর্শীদের দাবি চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। কেউ বলছেন যে দুইজন দুষ্কৃতী ছিলেন আবার কেউ অন্য় কথা বলছেন। মোট ছয় রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। চন্দ্রনাথ রথ যখন গাড়ি করে যাচ্ছিলেন, তখন তিনি ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন। তাঁদের গাড়ি আটকে গুলি করা হয়ে। পাশে একটা ছোট চারচাকার গাড়ি চন্দ্রনাথ রথের গাড়ির সামনে দাঁড়ায়। মূল রাস্তার একটু ভেতরের দিকে ঘটনাটি ঘটে। 

চন্দ্রনাথের গাড়ি দাঁড়িয়ে যাওয়ার পরই পেছন থেকে বাইকে করে দুষ্কৃতী আসে ও এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। দুইটি গুলি চন্দ্রনাথের বুকে লাগে, তাঁর হৃদয় ফুঁটো করে দেয় বলেই জানান হাসপাতালের ডাক্তার। একটি গুলি তাঁর পেটে লাগে। এরপরই যখন তারা বুঝে যে চন্দ্রনাথ রথ গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে। তখন দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ছোট গাড়িটি ঘটনাস্থলেই পড়ে রয়েছে। তা আটক করেছে পুলিশ। 

সেরা শিরোনাম

Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget