এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari On DA: DA নিয়ে কড়া ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। 'রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চাইছে।'

কলকাতা: DA নিয়ে বহুদিন ধরেই রাজ্য সরকার বনাম সরকারি কর্মীদের দ্বন্দ্ব চলমান। প্রাপ্য DA-এর দাবিতে মামলা হয় সুপ্রিম কোর্টেও। বুধবার এই মামলার রায় ছিল শীর্ষ আদালতে। কিন্তু রাজ্যের সরকারি কর্মীদের আপাতত স্বস্তি মিলল না। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি পিছিয়ে গেল। পরবর্তী রায় ৬ মে।  

অন্যদিকে, রাজ্যের সরকারি কর্মীদের DA নিয়ে ফের কড়া ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন 'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না'! এই মন্তব্যের পর শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। তিনি আরও বলেন, ' এই রাজ্য সরকার DA এবং বেতন কমিশনে বিশ্বাস করে না, রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চাইছে।'

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, '' আপনারা জানেন, এই রাজ্য সরকার DA এবং বেতন কমিশনে বিশ্বাস করে না, রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চাইছে, আর সুপ্রিম কোর্টের যে নির্দেশকা আছে তা কার্জকর করতে চাইছে না। কারণ, এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা ইতিমধ্যে দেউলিয়ার জায়গায় চলে গেছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন DA কর্মচারীদের অধিকার হতে পারে না, মুখ্যমন্ত্রী কর্মচারী, শিক্ষক এবং রাজ্য সরকারের নথিভুক্ত যারা আছেন এবং পেনশন যারা পান, এদের DA-এর দাবিকে কখনও কখনও বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না'! 

শুভেন্দু অধিকারী আরও জানান, ''কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দিঘির পরিবর্তন সংকল্প সভা থেকে ঘোষণা করেছেন যে, রাজ্যে বিজেপি সরকার এলে বকেয়া DA দেওয়া থেকে শুরু করে সপ্তম বেতন কমিশন চালু হবে। তাই মাত্র কয়েকটা দিন এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে। ৪ তারিখের পর নতুন বিজেপি সরকার আসবে। আর আসার পর DA-এর অধিকার ও পে-কমিশনের স্বপ্ন বাস্তবায়িত করবে।'' 

উল্লেখ্য, বুধবার সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে সওয়াল করেন আইনজীবী কপিল সিবল। তিনি জানান, ইন্দু মালহোত্রা কমিটির সুপারিশ মেনে চলতে রাজ্য সরকার রাজি আছে এবং সেই অনুযায়ী ইতিমধ্যেই আর্থিক প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর দাবি, তাঁরা কমিটির সুপারিশগুলো মেনেছেন।  বকেয়া DA-র জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। তারমধ্য়ে ৪ হাজার ৭০০ কোটির বেশি ইতিমধ্য়েই দেওয়া হয়েছে। যাঁদের রেকর্ড রয়েছে, তাঁদের সবাইকে DA দেওয়া হয়েছে। বাকিদের সম্পর্কে তথ্য নিয়ে টাকা দিতে বলেছে কমিটি। সেই পদক্ষেপ খুব দ্রুত গ্রহণ করা হবে। 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget