এক্সপ্লোর

Suvendu Adhikari :শুভেন্দু অধিকারীর সম্পত্তি কত? কী বলছে হলফনামা? কতটা পরিবর্তন

Suvendu Adhikari in Bengal Election 2026 : গত পাঁচ বছরের আয়কর রিটার্ন বিশ্লেষণ করলে দেখা যায়, শুভেন্দু অধিকারীর আয় ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ সালের সঙ্গে কত ফারাক?

 

কলকাতা : নজরে ভবানীপুর ( Bhabanipur Constituency ) ও নন্দীগ্রাম ( Nandigram constituency)। ২০২১ ওর বিধানসভা ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রামই। কারণ , মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মহারণ দেখেছিল বাংলা। এবার সেই লড়াই কলকাতার প্রাণকেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের  গড় হিসেবে খ্যাত ভবানীপুরে। নন্দীগ্রামে ভোট প্রথম দফায়, ২৩ এপ্রিল । ভবানীপুরে ভোট রয়েছে ২৯ এপ্রিল। শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করেন প্রথমদিনই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই অনুসারে গত পাঁচ বছরের আয়কর রিটার্ন বিশ্লেষণ করলে দেখা যায়, শুভেন্দু অধিকারীর আয় ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে যেখানে তাঁর আয় ছিল প্রায় ৮.১৩ লক্ষ টাকা, তা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ অর্থবর্ষে দাঁড়িয়েছে প্রায় ১৭.৩৮ লক্ষ টাকা। 

অস্থাবর সম্পত্তি কত ?
অ্যাফিডেভিট অনুসারে তাঁর হাতে নগদ অর্থ  মাত্র ১২ হাজার টাকা। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকগুলি। অস্থাবর সম্পত্তির পরিমাণ মোটামুটি  ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। ২০২১ সালের হিসেব অনুসারে তাঁর হাতে অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৫৯ লক্ষ ৩১ হাজার ৬৪৭ টাকার মতো। 

 স্থাবর সম্পত্তি কত ?
স্থাবর সম্পত্তি রয়েছে ৬১ লক্ষ ৩০ হাজার টাকার। এরমধ্যে রয়েছে প্রায় ২.৪৬ একর কৃষিজমি, জমি, বাড়ি,  ফ্ল্যাট, আবাসিক সম্পত্তির মূল্য মোট ২৫ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট স্থাবর সম্পত্তি রয়েছে ৬১ লক্ষ ৩০ হাজার টাকার । 

 ঋণ বা সরকারি বকেয়া
অ্যাফিডেভিটে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল—তাঁর কোনও ব্যাংক ঋণ বা সরকারি বকেয়া নেই। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে ঋণমুক্ত। তাঁর নামে কোনও গাড়িরও উল্লেখ নই। নেই কোনও গয়নাগাটিও। 

ফৌজদারি মামলা
  গত পাঁচ বছরে লাফিয়ে বেড়েছে শুভেন্দুর বিরুদ্ধে ফৌজদারি মামলার সংখ্যা। তবে তার কোনওটিতেই তিনি দোষী সাব্যস্ত হননি। অ্যাফিডেভিট অনুযায়ী, অধুনা তাঁর বিরুদ্ধে প্রায় ২৫টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এঅএই মামলাগুলির মধ্যে রয়েছে,  দাঙ্গা ও হিংসা সংক্রান্ত অভিযোগ,  উস্কানি ও মানহানির মামলা,  SC/ST Act ও Disaster Management Act-এর ধারায় মামলা। এই মামলাগুলির বেশিরভাগই ২০২০ সালে তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর দায়ের করা হয়েছে । কলকাতা হাইকোর্ট ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলায় রক্ষাকবচ দিয়েছিল এবং ২০২৫ সালের অক্টোবরে হাইকোর্ট তাঁর বিরুদ্ধে থাকা ১৫টি মামলা খারিজও করেছিল আদালত। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও পর্যন্ত কোনও মামলাতেই তিনি দোষী সাব্যস্ত হননি। 

শুভেন্দু অধিকারী সম্পর্কে আর যা কিছু ... 
শুভেন্দু অধিকারীর পেশা হিসেবে রাজনীতি এবং ব্যবসার উল্লেখ রয়েছে। তাঁর আয়ের উৎস হিসেবে বিধায়ক বেতন, পেনশন এবং ব্যবসা থেকে আয় উল্লেখযোগ্য। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি Rabindra Bharati University থেকে এম.এ. ডিগ্রি অর্জন করেছেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত গাড়ি বা গয়না নেই। নন্দীগ্রামের রাজনৈতিক লড়াইয়ে এই আর্থিক ও আইনি প্রোফাইল ভোটারদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন : কত টাকার সম্পত্তি, বাড়ি-গাড়ি-বিনিয়োগই বা কত? হলফনামায় মীনাক্ষীর আয়েই চমক !

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget