এক্সপ্লোর

Suvendu Adhikari : নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে শুভেন্দু অধিকারীকে, জানিয়ে দিল আদালত

Panchayat Poll Case : আদালতে স্বস্তি পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা।  রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা।

সৌভিক মজুমদার, কলকাতা : নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে শুভেন্দু অধিকারীকে ( Suvendu Adhikari ) । আদালতে স্বস্তি পেলেন না শুভেন্দু অধিকারী। গতিবিধি নিয়ন্ত্রণ করেছে রাজ্য নির্বাচন কমিশন, অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হন। বৃহস্পতিবার, কাঁথি ( Contai ) থানার তরফে তরফে শুভেন্দু অধিকারীকে একটি নোটিস পাঠানো হয়।  কমিশনের নির্দেশিকার উল্লেখ করে সেখানে বলা হয়, নন্দীগ্রামের নন্দনায়েকবাড় বুথ ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না শুভেন্দু অধিকারী। বুথের মধ্যে থাকতে পারবেন না বিরোধী দলনেতার কোনও নিরাপত্তারক্ষী। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী

শুক্রবার আদালতে স্বস্তি পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা।  রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালত জানাল, শুধুমাত্র নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে তাঁকে। এই নোটিস সব রাজনৈতিক নেতাকে দেওয়া হয়েছে বলে কোর্টে জানায় রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোন ভুল নেই, তাই আদালত হস্তক্ষেপ করবে না, মন্তব্য বিচারপতির।  

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, কাঁথি থানার পুলিশ কেন শুভেন্দু অধিকারীকে নোটিস দিয়েছেন?  নোটিস তো নন্দীগ্রাম থানার দেওয়ার কথা। উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভোটার হলেও তিনি বেশিরভাগ সময় কাঁথিতেই থাকেন। তাই হয়ত কাঁথি থানার পুলিশ নোটিস দিয়েছে। তখন শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাঁকে কর্মীদের নির্দেশ দিতে হয়। আইনজীবীর এই উত্তর শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেন, নির্দেশ তো ফোনে দিতে পারেন। এটা শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্যও ভাল। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনও ভুল নেই, তাই আদালত হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন যদি নিরাপত্তার জন্য তাদের আচরণবিধি কড়া করে তাহলে আদালতের কী করার আছে? 

এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'এদের সারাদিন শুভেন্দু আতঙ্ক। শুভেন্দুকে একা ভোট দিতে হবে। সিকিওরিটি নিয়ে যাওযা যাবে না। ' তিনি আরও বলেন, ' নদী পাহারা দিচ্ছে আমাদের ছেলেরা। কাল পূর্ব মেদিনীপুরকে স্পর্শকাতর ঘোষণা করেছে আদালত। কেন্দ্রীয় বাহিনী আসবে। ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আদালত যা করার করেছে। ভোটকর্মীদের জন্য কন্ট্রোল রুম খুলেছে সরকারি কর্মীরা। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথে প্যারা মিলিটারি থাকছে। স্ট্রংরুমে এক কোম্পানি প্যারা মিলিটারি থাকবে। '




আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget