এক্সপ্লোর

Suvendu Adhikari : মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দুর শপথগ্রহণে? কী জানালেন শমীক?

মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দুর শপথগ্রহণে? কী জানালো বিজেপি?

কলকাতা : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। ভবানীপুর ও নন্দীগ্রাম—দুই কেন্দ্র থেকেই জয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর শপথগ্রহণকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। তার আগের দিন বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ( Samik Bhattacharya। )

কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, “এটা শুধু আমাদের স্বপ্ন ছিল না, লক্ষ লক্ষ বিজেপি কর্মীর স্বপ্ন ছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে এবার শ্যামাপ্রসাদের আদর্শের সরকার গঠিত হতে চলেছে।” তিনি আরও বলেন, “আগামীকাল মুখ্যমন্ত্রী শপথ নেবেন। আমাদের জীবনে এর থেকে বড় মুহূর্ত খুব কমই আসতে পারে। পশ্চিমবঙ্গের মানুষ জঙ্গলরাজকে উপড়ে ফেলে দিয়েছে। এটা গণতন্ত্রের জয়।”

বিজেপির রাজ্য সভাপতির দাবি, বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং দীর্ঘদিনের রাজনৈতিক হিংসা ও অস্থিরতার বিরুদ্ধে ভোট দিয়েছে। তাঁর কথায়, নতুন সরকার উন্নয়ন, শান্তি ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি নিয়েই কাজ শুরু করবে। এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজো সাজো রব ব্রিগেডে ( Brigade Parade Ground ) । শনিবার সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi ) , একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।

শমীক ভট্টাচার্য আরও জানান, প্রোটোকল মেনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।  

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপির জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। এছাড়াও, বিজেপিশাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি-সহ ২০টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রী উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। 

গত ১৫ ফেব্রুয়ারি এই ব্রিগেডেই সভা করেছিল বিজেপি। সেবার দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল মঞ্চ। আর এবার পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে করা শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কালীঘাট মন্দিরের ছোঁয়া। মঞ্চে রয়েছে বাঙালির নানা উৎসবের কোলাজ দিয়ে তৈরি কাটআউট। শপথগ্রহণের জন্য একটি মূল মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চের দু'দিকে করা হয়েছে অস্থায়ী হ্যাঙার। রাখা হয়েছে অন্তত ৫০ হাজার চেয়ারও। রয়েছে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও।

আরও পড়ুন : আজ শপথ প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, গেরুয়া রঙে সেজে উঠছে ব্রিগেড 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget