এক্সপ্লোর

Suvendu Adhikari Oath Live : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

West Bengal CM Oath Live : সকাল ১১টাতেই ব্রিগেডে বিজেপি সরকারের শপথ। আজই আসছেন প্রধানমন্ত্রী।

LIVE

Key Events
suvendu adhikari oath ceremony as west bengal chief minister bjp other ministers oath live updates Suvendu Adhikari Oath Live : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী পদে আজ শুভেন্দু অধিকারীর শপথ
Source : ABP

Background

 WB Chief Minister Oath Ceremony Live Updates : পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করতে চলেছে বিজেপি।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (  Amit Shah ) আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari oath Ceremony ) নাম ঘোষণা করার পরেই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানায় বিজেপি (Suvendu Adhikari CM Oath Live)। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী (West Bengal CM Oath Ceremony Live)।

শুধু শুভেন্দুর নামেই প্রস্তাব

দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী পদের জন্য দ্বিতীয় কোনও নাম ওঠেনি বলেই সূত্রের খবর। বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর নামেই সিলমোহর পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করে উঠে আসা শুভেন্দুকেই “ভাবী মুখ্যমন্ত্রী” বলে ঘোষণা করেন দলের নেতারা।  

৫৫ বছর পর পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী

প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের পর (Ajoy Mukherjee )র পর ফের পূর্ব মেদিনীপুর জেলা থেকে মুখ্যমন্ত্রী পাচ্ছে পশ্চিমবঙ্গ। প্রায় ৫৫ বছর পর সেই জেলার কোনও নেতা রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিতে চলেছেন। অমিত শাহ দাবি করেন, “মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, এবার সেই বিশ্বাস পূরণ করবে বিজেপি সরকার।”

‘আমি নয়, আমাদের সরকার’

শপথ গ্রহণের আগে শুভেন্দু অধিকারীর বার্তা, “আমি নয়, আমাদের সরকার।” প্রশাসনে স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান এবং সাধারণ মানুষের আস্থা ফেরানোর আশ্বাস দেন তিনি। তাঁর কথায়, “ভয় আউট, ভরসা ইন।” বিজেপির দাবি, নতুন সরকার রাজনৈতিক প্রতিহিংসার বদলে প্রশাসনিক স্থিতিশীলতার উপর জোর দেবে।

আর জি কর থেকে সন্দেশখালি, তদন্তে কমিশনের ইঙ্গিত

ক্ষমতায় এসেই একাধিক আলোচিত ঘটনার তদন্তে কমিশন গঠনের ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কাণ্ড থেকে সন্দেশখালি—সব ক্ষেত্রেই নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে বিজেপি। একই সঙ্গে সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগেও পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে। শুভেন্দুর বক্তব্য, “প্রধানমন্ত্রীর দেওয়া গ্যারান্টি পূরণ করাই আমাদের লক্ষ্য।”

তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহের

বিজেপির শপথ অনুষ্ঠানের আগেই তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। তাঁর দাবি, “রাজনীতির দুর্বৃত্তায়ণ আর প্রশাসনের রাজনৈতিক ব্যবহার—দুটোই বন্ধ হবে।” ভোট-পরবর্তী হিংসা বন্ধের আশ্বাসও দেন তিনি। পাশাপাশি অনুপ্রবেশ রুখতে কঠোর পদক্ষেপের বার্তাও দিয়েছে বিজেপি নেতৃত্ব।

আজ ব্রিগেডে মহাশপথ অনুষ্ঠান

আজ সকাল ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi ),  অমিত শাহ, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রায় ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী। মূল মঞ্চে থাকবেন শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি ও জয়ী বিধায়করা। তৃণমূল আমলে নিহত বিজেপি কর্মীদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে।

গেরুয়া রঙে সেজে উঠেছে ব্রিগেড

শপথ অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা ব্রিগেড চত্বর। একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ জারি করেছে প্রশাসন। গেরুয়া পতাকা, আলোকসজ্জা এবং বিশাল মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। মহাকরণও গেরুয়া আলোয় সেজে উঠেছে। সূত্রের খবর, আপাতত বিধানসভা ভবন থেকেই পরিচালিত হতে পারে নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয়।

এখনও ‘মুখ্যমন্ত্রী’ মমতা!

রাজনৈতিক পালাবদলের মধ্যেও চর্চায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।  কারণ, তাঁর এক্স হ্যান্ডেলের পরিচিতিতে এখনও ‘Chief Minister of West Bengal’ লেখা রয়েছে । 

15:49 PM (IST)  •  09 May 2026

Suvendu Adhikari : শপথের পরেই প্রধানমন্ত্রীকে প্রণাম জানিয়ে পোস্ট শুভেন্দু অধিকারীর

'আপনার আশীর্বাদ এবং পরামর্শ আমার পথ চলার সঙ্গী'
'বিকশিত ভারতের মধ্য দিয়ে তৈরি হবে বিকশিত বাংলা'
'আপনার আশীর্বাদ আমাকে অনুপ্রাণিত করেছে'
শপথের পরেই প্রধানমন্ত্রীকে প্রণাম জানিয়ে পোস্ট শুভেন্দু অধিকারীর

15:20 PM (IST)  •  09 May 2026

শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী

শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী
পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, সিপি-র সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী 

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Advertisement

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget