এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: ‘ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে’, প্রচারে ঝড় তুলল বিজেপি, শুভেন্দুই কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী?

Suvendu Adhikari: আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি, এবার ভবানীপুরেও প্রার্থী হয়েছেন শুভেন্দু

কলকাতা: প্রচার চলছে জোরকদমে। প্রস্তুতিতে খামতি নেই কোনও। তবে রাজ্যের কোনও নেতা নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। কিন্তু বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি-র প্রচারে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার সপক্ষেই সওয়াল শোনা গেল। শুভেন্দুকে নবান্নে পাঠাতে জানানো হল আর্জি। (Suvendu Adhikari)

আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি, এবার ভবানীপুরেও প্রার্থী হয়েছেন শুভেন্দু। সেখানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে জোর লড়াই তাঁর।  সেই মতো দুই জায়গাতেই প্রচারে ঝড় তুলছেন শুভেন্দু। বুধবারও ভবানীপুরে প্রচারে বেরোন শুভেন্দু। কিন্তু তিনি পৌঁছনোর আগে বিজেপি-র তরফে যে ঘোষণা করা হয়, তাতে সরাসরি শুভেন্দুকে নবান্নে পাঠানোর কথা বলা হয়। (West Bengal Assembly Elections 2026)

এদিন ভবানীপুরে মাইক নিয়ে প্রচার চালায় বিজেপি। তাতে বলা হয়, "ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে।" তবে সেখানেই ইতি নয়। শুভেন্দুর কথাই যে বলা হচ্ছে, তা আরও স্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়া হয় সকলকে। মাইক হাতে বিজেপি-র প্রচারক বলেন, "শুভেন্দু অধিকারী আপনাদের ঘরে ঘরে আসছেন, আপনাদের আশীর্বাদ চাইতে। আশীর্বাদ করে আপনারা ওঁকে নবান্নে পাঠান।"

ওই প্রচারক আরও বলেন, "আপনারা এখান থেকে আওয়াজ তুলুন, ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে। আপনারা সেই ভাগ্যবান ভোটার, যাঁদের ভোটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। বিগত মুখ্যমন্ত্রী আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন। আজকের মুখ্যমন্ত্রী আবার আপনাদের ভোটে নির্বাচিত হবেন।"

বিজেপি ক্ষমতায় এলে নবান্ন নয়, রাইটার্স বিল্ডিং থেকে সরকার চালাবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য। তবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে, তা নিয়ে না শমীক, না বিজেপি নেতৃত্বের কেউ কোনও মন্তব্য করেছেন এখনও পর্যন্ত। অন্য রাজ্যেও যেমন মোদিকে সামনে রেখে ভোট চাওয়া হয়, পশ্চিমবঙ্গেও সেই রীতিতেই ভোটের প্রচার চলছে। কিন্তু শুভেন্দুকে নিয়ে জল্পনা শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরেই। সেই নিয়ে এদিন প্রশ্ন করা হয়েছিল বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও। যদিও তিনি জানান, কেন্দ্রীয় নেতৃত্বই মুখ্যমন্ত্রী ঠিক করেন। মানুষ যাঁর মুখ চেনেন না, এমন কাউকেও মুখ্যমন্ত্রী করা হতে পারে। বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাননি দিলীপ। তবে শুভেন্দুর প্রচারে সম্পূর্ণ অন্য ছবিই ধরা পড়ল। সরাসরি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করে পাঠাতে মানুষের সমর্থন চাওয়া হল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget