এক্সপ্লোর

Suvendu Adhikari : ভবানীপুরে প্রচারে নেমেই ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর, বললেন 'মমতা ব্যানার্জিকে ... '

West Bengal News Live : ২৫ হাজার ভোটে ভবানীপুরে জিতবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে প্রচার শুরুর দিনই ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী।

 

শিবাশিস মৌলিক, কলকাতা :  ব্যাটেলগ্রাউন্ড ভবানীপুর। এই কেন্দ্রই এবার বিধানসভা ভোটের এপিসেন্টার। নন্দীগ্রামের পরে এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারী দ্বৈরথ। দুই মহারথীর নামেই এলাকায় শুরু হয়ে গেছে দেওয়াল লিখন। কার্যত উত্তেজনায় ফুটছে এলাকার মানুষ। ইতিমধ্যেই দুইপক্ষের বাগযুদ্ধ চরমে। 

২৫ হাজার ভোটে ভবানীপুরে জিতবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে প্রচার শুরুর দিনই ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু 
অধিকারী। 'হিন্দু নববর্ষের দিন' পুজো দিয়ে শুরু করলেন প্রচার।  ভোটের কুরুক্ষেত্র ভবানীপুর প্রচারপর্ব শুরু থেকেই সরগরম। মমতা বন্দ্যোপাধ্যায়ের হোমগ্রাউন্ডে এবার অ্যাওয়ে ম্যাচে নেমেছেন শুভেন্দু । অধিকারীর প্রচার ঘিরে উৎসবের মেজাজে বিজেপি কর্মী সমর্থকরা। ঢাক-ঢোল বাজিয়ে, মিছিল করে চক্রবেড়িয়ায় পার্টি অফিসে তাঁকে স্বাগত জানানো হয়। লাড্ডু, রজনীগন্ধার মালায় বরণ করে নেওয়া হয় তাঁকে। মাঠে নামা থেকেই আত্মবিশ্বাস চরমে বিরোধী দলনেতার। বললেন, 'যাঁদের সেলফ কনফিডেন্স আছে, তাদের আধুনিক কালে বলে ধর্মযোদ্ধা। আমার সেলফ-কনফিডেন্স আছে, আমি স্বামীজীর মন্ত্র নিয়ে চরৈবেতি চরৈবেতি মন্ত্র বলি, মমতা ব্যানার্জিকে এখানে হারাব। আমি স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য, আমার দীর্ঘ ৩৩-৩৪ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, জনগণের সঙ্গে থাকি, মানুষ পরিবর্তন করবে, নরেন্দ্র মোদির আশীর্বাদধন্য বিজেপির প্রার্থী, আমাকে জেতাবেন। শুভেন্দু আরও বলেন, 'এখানকার লোক মুক্তি চায়। আমাকে এক্ষুনি বাজার, হকার, দোকানদার সব বলছে, দাদা ওর এবং ওর পরিবারের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদের বাঁচান। সেই জন্য মোদিজি আমাকে পাঠিয়েছে।' 

বৃহস্পতিবার সকালে, চক্রবেড়িয়া রোডে যখন প্রচার করছেন শুভেন্দু অধিকারী, তখনই দেখা গেল, চক্রবেড়িয়া দক্ষিণে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নামে শুরু হয়েছে দেওয়াল লিখন। প্রচার সেরে, দুপুরে ভবানীপুর থানায় যান শুভেন্দু অধিকারী।  তাঁর অভিযোগ, বিজেপি কর্মীদের নোটিস দেওয়া হচ্ছে। অন্য লোকের ফোন থেকে ফোন করে হুমকি, শাসানি হচ্ছে। ধর্নায় বসবেন বলছেন। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে ভবানীপুরে।  এখন দেখার এই কেন্দ্রে শেষ হাসি কে হাসে।               

মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে প্রতিপক্ষকে ম্যান মার্কিংয়ে রাখছে তৃণমূলও। চক্রবেড়িয়ার যে পার্টি অফিসে শুভেন্দু অধিকারী পৌঁছন, সেখানে বিজেপির মিছিলের উল্টোদিকেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন করেন তৃণমূল কর্মীরা। বিজেপির মিছিল, স্লোগান চলাকালীন পাল্টা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরাও। সব মিলিয়ে উত্তেজনা চরমে। 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget