এক্সপ্লোর

Suvendu Adhikari News : শপথগ্রহণের আগেই তাৎপর্যপূর্ণ পোস্ট শুভেন্দু অধিকারীর, বঙ্গবাসীকে বড় বার্তা

ব্রিগেডে মূল মঞ্চের দু'পাশেই তৈরি করা হয়েছে হ্যাঙার। বিজেপির পতাকা ও নরেন্দ্র মোদির কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রেড রোড।

কলকাতা : আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন  ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপির জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী। শপথের সকালেই তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু লিখলেন ' পশ্চিমবঙ্গের জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক ভোর। দূরদর্শী নেতা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী শ্রীকে স্বাগত জানানো গভীর গর্ব ও আনন্দের মুহূর্ত। @নরেন্দ্র মোদি জি আনন্দের নগরীতে স্বাগতম। আজ, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠাতাদের স্বপ্ন পূরণ করছি। আজকের দিনটি দশকের পর দশকের দুঃশাসনের অবসান এবং উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির 'ডাবল ইঞ্জিন' যুগের সূচনা করল। আনুষ্ঠানিকভাবে 'সোনার বাংলা' যুগের সূচনা হলো। স্বাগতম, প্রধানমন্ত্রী জি। 🙏' 

অন্যদিকে, শনিবার, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখলেন, 'আজ, পঁচিশে বৈশাখের এই বিশেষ দিনে, আমরা গুরুদেব ঠাকুরের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। গুরুদেব ঠাকুর ছিলেন এক অসাধারণ প্রতিভার অধিকারী সাহিত্যিক, চিন্তক ও কবি। তিনি একজন অনন্য দার্শনিক, শিক্ষাবিদ, শিল্পী এবং ভারতীয় সভ্যতার চিরন্তন কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।। তাঁর কাজের মাধ্যমে, তিনি মানবতার গভীরতম অনুভব এবং আমাদের সংস্কৃতির মহত্তম আদর্শগুলিকে বাঙ্ময় করে তুলেছেন। নতুন ভাবনা, সৃষ্টিশীল শক্তি ও সাংস্কৃতিক আত্মবিশ্বাস দিয়ে তিনি আমাদের সমাজকে সমৃদ্ধ করেছেন। আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁকে স্মরণ করি। তাঁর ভাবনার আলোক আমাদের মনন ও প্রয়াসের পথ প্রদর্শক হয়ে উঠুক।'  

ব্রিগেডে আজ বিজেপি সরকারের শপথ, সুপার স্যাটারডে-তে সাজো সাজো রব কলকাতায়। ব্রিগেডে মূল মঞ্চের দু'পাশেই তৈরি করা হয়েছে হ্যাঙার। বিজেপির পতাকা ও নরেন্দ্র মোদির কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রেড রোড। নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি ব্রিগেড চত্বরে। গোটা মাঠের চারিদিক বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছ।  মূল মঞ্চ-সহ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভিতরের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা SPG। 

নরেন্দ্র মোদি, অমিত শাহ ছাড়াও মেগা ইভেন্টে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।  এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপিশাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি-সহ ২০টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রী।              

আরও পড়ুন : আজ শপথ প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, গেরুয়া রঙে সেজে উঠছে ব্রিগেড 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget