এক্সপ্লোর

Leander Paes: ভোটের আগেই গেরুয়া শিবিরে চমক, আজই বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ

WB Assembly Election 2026: ২০২১ গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। কিছুদিন আগেই গত মাসে ২৪ মার্চ কলকাতায় নিতিন নবীনের সঙ্গে দেখা করেছিলেন লিয়েন্ডার।

কলকাতা: আজ বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ। ভোটে (West Bengal Assembly Election 2026) মুখে বিজেপিতে টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। এর আগে ২০২১ গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। কিছুদিন আগেই গত মাসে ২৪ মার্চ কলকাতায় নিতিন নবীনের সঙ্গে দেখা করেছিলেন লিয়েন্ডার। সেদিনই আভাস মিলেছিল যে বিজেপিতে যোগ দিতে পারেন লিয়েন্ডার। অবশেষে সেই সম্ভাবনাই সত্যি হতে চলেছে।

ইতিমধ্যেই দিল্লিতে বিজেপি সদর দফতরে পৌঁছে গিয়েছেন লিয়েন্ডার পেজ। আর কিছুক্ষণের মধ্য়েই তিনি সাংবাদিক বৈঠক করবেন। সুকান্ত মজুমদার প্রাক্তন ভারতীয় টেনিস তারকাকে স্বাগত জানাবেন দলে। এর আগে ২০২১ সালে ২৯ অক্টোবর তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়েছিলেন। গোয়াতে তাঁকে মুখ করেছিল তৃণমূল। প্রচারেও অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর আর সেভাবে দেখা যায়নি লিয়েন্ডারকে প্রচারে। এরপরই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কিছুদিন আগেই। আজ চূড়ান্ত হয়ে গেল যে বিজেপিতে যোগ দিচ্চেন লিয়েন্ডার। তবে আদৌ তাঁকে প্রার্থী করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এখনও ৬টি আসন যা কলকাতার লাগোয়া সেগুলোতে প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি বিজেপি। 

এর আগে যখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ২০২১ সালে, তখন মনে করা হয়েছিল যে TMC গোয়াতে লিয়েন্ডারকে প্রার্থী করা হবে। কিন্তু সেখানে মূলত স্টার ক্য়াম্পেইনার হিসেবেই কাজ করেছিলেন ভারতের কিংবদন্তি টেনিস তারকা। এবার বিজেপিও কি লিয়েন্ডারকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে?  তা জানা যায়নি। ১৮টা গ্র্য়ান্ড স্লাম খেতাব এবং অলিম্পিক্স পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ যদি বিজেপিতে যোগ দেন, তাহলে কিন্তু তা গেরুয়া শিবিরের জন্য বিরাট চমক হতে চলেছে। লিয়েন্ডার দেশের হয়ে টেনিসে নাম উজ্জ্বল করেছেন। ডাবলসে তিনি ছিলেন খুব বড় নাম একটা সময়।

এদিকে, মঙ্গলবারই বিজেপির তরফে আরও ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হল। এরমধ্য়ে চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী করা হয়েছে হিসেবে সন্তোষ পাঠককে। এর আগে কংগ্রেসে ছিলেন তিনি। এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রার্থী হয়েছেন তিনি। ময়নাগুড়িতে প্রার্থী বদল করেছে বিজেপি। ময়নাগুড়ির নতুন বিজেপি প্রার্থী ডালিম রায়। আগে কৌশিক রায়কে প্রার্থী করেছিল বিজেপি। ময়নাগুড়িতে প্রার্থী বদলের দাবিতে একাধিকবার বিক্ষোভ দেখা গিয়েছিল। এরপরই প্রার্থী বদল করে দেওয়া হয়।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget