এক্সপ্লোর

Mamata Banerjee on JU: "ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি এক পয়সাও দিয়েছ?" যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মোদিকে আক্রমণ মমতার!

Mamata Banerjee on Narendra Modi: হাওড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "একজন প্রধানমন্ত্রী আজ যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যে ভাষায় আক্রমণ করেছেন..."

হাওড়া: একজন বারুইপুরের সভা থেকে তুললেন যাদবপুর প্রসঙ্গ। আর অন্যজন তার পাল্টা দিলেন হাওড়ার সভা থেকে। প্রথমজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পরের জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের সভা থেকে মোদি অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের "ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে।"

তার পরিপ্রেক্ষিতে হাওড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আক্রমণ করা হয়েছে। তাঁর কথায়, "একজন প্রধানমন্ত্রী আজ যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ ও যুব সমাজের প্রতিবাদ করা উচিত।"

এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন কেন্দ্রের সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য কোনও টাকা পয়সা দিয়েছেন কি না। "বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। তুমি এক পয়সাও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়েছ? তুমি কি জানো যাদবপুর বিশ্ববিদ্যালয় নম্বর ১ র‌্যাঙ্কে আছে? কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, প্রেসিডেন্সি আছে, সেন্ট জেভিয়ার্স আছে। মাথায় রেখে দিও।" এ ছাড়াও নিজের এক্স হ্যান্ডেল থেকে যাদবপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে একটি খোলা চিঠিও লিখেছেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী মোদিকে নৌকাবিহার নিয়েও আক্রমণ করতে শোনা যায় তাঁকে। মমতা বন্দোপাধ্যায় বলেন, "কখনও ছাত্রছাত্রীদের আক্রমণ করছ। কখনও মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছ। আজকে নাকি উনি আবার নৌকা বিহার করেছেন।"

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলতে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা টালিগঞ্জ বিধানসভার সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাসও বলেন, প্রধানমন্ত্রী ভুল কথা বলছেন। কারণ, কেন্দ্রের তালিকা অনুযায়ী স্টেট এডেড বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যলয়। তিনি বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় না, ধমকির রাজনীতি হয়, সেটা ভুল। কোনও বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ হয়ে ওঠে তার পঠনপাঠন, গবেষণা ও তার ভিতরের পরিবেশের উপর নির্ভর করে। ফলে সবটা টাকা দিয়ে হয় না। ফলে, যে পরিবেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহু বছর ধরে রয়েছে, শিক্ষা বা গবেষণার যে পরিবেশ বা প্রশ্ন করার যে সুযোগ, সেই সংস্কৃতি, যা আসলে শাসক চায় না।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget