এক্সপ্লোর

রবিবার তৃতীয় দফার ভোটগ্রহণ রাজ্যের ৫৬ আসনে

কলকাতা: রবিবার রাজ্যে ফের ভোট। তৃতীয় দফায় ভোটের লাইনে ৭ জেলা -- আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও বীরভূম। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ ৫৬ বিধানসভা আসনে। আলিপুরদুয়ারে ভোট ৫টি আসনে, জলপাইগুড়িতে ৭টি আসনে, দার্জিলিং-এ ভোট ৬টি আসনে, উত্তর দিনাজপুরের আসন সংখ্যা ৯, দক্ষিণ দিনাজপুরে ৬, মালদায় ১২ এবং বীরভূমে ১১টি আসনে ভোট। প্রার্থী ৩৩ জন মহিলা সহ ৩৮৩ জন। ১৩ হাজার ৬৪৫ ভোটকেন্দ্রে তাঁদের ভাগ্য পরীক্ষা ১ কোটি ২২ লক্ষ ভোটারের হাতে। বীরভূমের ১১ টি আসনের মধ্যে ৭টি কেন্দ্র মাওবাদী উপদ্রুত। সেখানে সকাল ৭টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ভোট। বাকিগুলিতে সকাল ৭টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ভোট। তৃতীয় দফার ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে কড়া নজর কমিশনের। ৬৭৫টি বুথে হাজির থেকে ভোটদান প্রক্রিয়ায় নজরদারি মাইক্রো অবজার্ভারদের। ওয়েব কাস্টিং ১৫৭টি বুথে।  বিধানসভা ভোটের প্রথম দু’দফায় বিভিন্ন জেলায় গণ্ডগোলের ছবি সামনে এসেছে। তবে কমিশন সূত্রে খবর, তৃতীয় দফার ভোটকে নির্বিঘ্ন করতে কড়া নজরদারি ও জোরদার নিরাপত্তা। রবিবারের ভোটে নজরদারিতে রয়েছে ১১০টি রেসপন্স টিম। ১৩১টি। ক্যুইক রেসপন্স টিম (কিউআরটি)। ১৯৬টি ফ্লাইং স্কোয়াড। ৯৪টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (এইচআরএফএস)। ৭৯৭টি ভ্রাম্যমাণ নজরদারি ভ্যান। তৃতীয় দফার ভোটে বিভিন্ন বুথে মোট এক হাজার পাঁচশো ষোলটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এর মধ্যে ৩৬৭টি সিসিটিভি ক্যামেরা রয়েছে বীরভূমে। মালদায় ২৮৯টি সিসিটিভি ক্যামেরা। রবিবার যে সব জায়গায় ভোট, তার মধ্যে উত্তেজনাপ্রবণ এলাকার সংখ্যা ৩ হাজার ৯৮৫। কমিশন সূত্রে খবর, যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট, তার মধ্যে ভীত ভোটারের সংখ্যা ১৬ হাজার ৩১৫। মালদায় এমন ভোটার ৭ হাজার ৭৫২ জন। বীরভূমে সংখ্যাটা ৫ হাজার ৫৬৬ জন। কমিশনের আশ্বাস, সব ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তা দেখা হবে।

সেরা শিরোনাম

Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget