এক্সপ্লোর

Election 2026: তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নানুর, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর!

District News Update: পুলিশ গেলে, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীর ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নানুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে বিজেপি কর্মী আহত হন।
  • প্রচারে গিয়ে তৃণমূল বিজেপির পতাকা ছিঁড়ে দেয়, অভিযোগ।
  • পুলিশ এলে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়।
  • কোচবিহারে রাজনৈতিক সংঘর্ষে ২ জন গুরুতর আহত।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। মারধর করে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ গেলে, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীর ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটি ঘটেছে, নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে। বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে, বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। 

নানুরে তৃণমূল-বিজেপির সংঘর্ষ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বুধবার নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান চন্দ্র মাঝি সিঙ্গি গ্রামে  নির্বাচনী প্রচারে যান এদিন। বিজেপির অভিযোগ, গ্রামে মিছিল করে ঘোরার সময় তৃণমূলের কর্মী-সমর্থকেরা বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয়। বিজেপি কর্মী মঙ্গল মাঝি, এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তৃণমূল প্রার্থীর সামনেই তাঁকে মারধর করা হয় বলে তার দাবি। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

এই ঘটনায় বিজেপি নেতা আহত মঙ্গল মাঝি বলেন, তৃণমূল গুন্ডাদের নিয়ে মিছিল করার সময় বিজেপির ফ্লাগ, ফেস্টুন ছিঁড়ে দেয় তৃণমূল। প্রতিবাদ করতে গেলে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। নানুরে বিজেপি প্রার্থী খোকন দাস অভিযোগ করেন, এদিন তৃণমূল প্রার্থী বিধান মাঝি সিঙ্গি গ্রামে প্রচার করতে আসেন। ডিজেতে 'খেলা হবে' গান লাগিয়ে বিজেপির পতাকা ছেঁড়া হয় আর কর্মীদের মারধর করা হয়। অন্যদিকে, তৃণমূল প্রার্থী বিধান চন্দ্র মাঝি বলেন, 'কয়েক হাজার মানুষ নিয়ে সিঙ্গি গ্রামে মিছিল করেছি। এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমি তো কিছু জানি না।'

কোচবিহারে রাজনৈতিক সংঘর্ষ

অন্যদিকে, ভোটের মুখে রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত কোচবিহারের মাথাভাঙা। ১ দিন আগের রাতে অর্থাৎ বুধবার, মাথাভাঙা শহরের ১২ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষ হয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় ২ জন গুরুতর জখম হয়েছেন। বিজেপির অভিযোগ, তাঁদের অস্থায়ী কার্যালয়ে হামলা চালানো হয়েছে। পাশাপাশি দলীয় কর্মীদের মারধর করেছে তৃণমূল, অভিযোগ বিজেপির। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরাই হামলা চালিয়ে তাঁদের কর্মীদের মারধর করেছে। নির্বাচনের আগে জায়গায় জায়গায় রাজনৈতিক সংঘর্ষের খবর আসছে। জেলায় জেলায় রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। তবে জায়গায় জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছেন।

সেরা শিরোনাম

Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget