এক্সপ্লোর

'স্বার্থান্বেষী তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদের মানুষের অধিকার খর্ব করছে' বিস্ফোরক তৃণমূলের বিধায়ক হুমায়ূন কবীর

Humayun Kabir Made Explosive Statement 'দিদি মুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী, কেন মুর্শিদাবাদে খুনের রাজনীতি হবে?' তৃণমূলের অস্বস্তি বাড়ালেন হুমায়ূন।

মুর্শিদাবাদ: বাংলায় পঞ্চায়েত ভোট ( West Bengal Panchayat Poll ) ঘিরে বেলাগাম সন্ত্রাস। পরপর মৃত্যু। বাঙালি হিসেবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে! বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ( Humayun Kabir ) । রাজ্যভোট-হিংসা নিয়ে তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়েছেন দলের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বললেন, 'দিদি মুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী, কেন মুর্শিদাবাদে খুনের রাজনীতি হবে? স্বার্থান্বেষী তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদের মানুষের অধিকার খর্ব করছে' । 

দুদিন আগেই নির্বাচন কমিশনকেও তার ভূমিকার কথা মনে করান, প্রাক্তন আইপিএস। ডেবরার বিধায়ক প্রশ্ন করেন, বাম আমলেও খুনের ঘটনা ঘটেছে ! কিন্তু কেন এই ধরনের ঘটনা বন্ধ করা যাচ্ছে না? নির্বাচনের ফল বেরোনোর দিন তিনি আবার বললেন, 'এখানে অবাধ-শান্তিপূর্ণ ভোট হয়েছে, বলা যাবে না। এত মানুষের প্রাণহানি, হিংসার পর শান্তিপূর্ণ বললে মিথ্যাচার করা হবে। হাইকোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলে পরিস্থিতি এমন হত না' । 

প্রাক্তন আইপিএসের আরও অভিযোগ, 'প্রশাসন কোথাও অতি সক্রিয় থেকেছে, কোথাও নিষ্ক্রিয় থেকেছে। যাঁরা নেতৃত্ব দেয় তাঁদের কথা ও কাজ এক হতে হবে। মুখে ভাল কথা বলে ভিতরে হিংস্রতা দেখালে দ্বিচারিতা হয়। ক্ষমতা কারও চিরস্থায়ী নয়, যাঁরা এই কাজ করছেন, ঠিক করছেন না' দলীয় নেতৃত্বকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 

হুমায়ুনের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া আগেই দিয়েছিলেন তাঁরই দলীয় সহকর্মী। আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেন, 'সংখ্য়ালঘুদের মুখ হিসাবে দলকে চাপে ফেলার চেষ্টা করবেন না।' 

আরও পড়ুন :                      

আজ কোন জেলায় কয়টি জেলা পরিষদ, কয়টি পঞ্চায়েত সমিতি, কয়টি গ্রাম পঞ্চায়েতে ভোটগণনা ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

শুধু হুমায়ুন নন, তৃণমূলের প্রবীণ সাংসদের মুখেও শোনা গিয়েছে অন্যরকম মন্তব্য। সৌগত রায় সোমবার বলেন, এত জীবন গেল, না হলে ভালো হতো। পরিস্থিতি সবসময় নিয়ন্ত্রণে থাকে না।  নির্বাচনী সন্ত্রাসে একের পর এক মৃত্যু, রক্তপাতের প্রেক্ষাপটে কড়া মন্তব্য করেন শিল্পী শুভাপ্রসন্ন! তিনি বলেন, এই বাংলা আমরা দেখতে চাই না। ভারতবর্ষের কোনও রাজ্যে এই হিংসা হয় না। সংস্কৃতির পরিবর্তন চাই। পরিবর্তন চাই' । এছাড়াও বর্তমান পরিস্থিতি নিয়ে দলকে সতর্ক করেন অভিনেতা-রাজনীতিবিদ চিরঞ্জিতও। বললেন, ২৩৫ পেয়েও বুদ্ধদেবকে হারতে হয়েছিল। আজ যা হচ্ছে, আগামী দিনে মানুষ ভালভাবে নাও নিতে পারে । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget