এক্সপ্লোর

ফোন করে হালিশহরের আক্রান্ত শিশুকে ‘জঙ্গল বুক’ দেখতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দীনেশের

কলকাতা ও উত্তর ২৪ পরগনা: ‘আপনি কাকে ভোট দেবেন, সেটা আপনার গণতান্ত্রিক অধিকার। আমি আপনাদের পাশে আছি’। হালিশহরকাণ্ডে আক্রান্ত পরিবারকে ফোন করে, শুক্রবার এই বার্তাই দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। একদিকে যখন তৃণমূলের বিরুদ্ধে এই পরিবারকে ভোট না দিতে শাসানোর এবং তারপর মুচলেকা দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে, তখন পরিবারের পাশে দাঁড়িয়ে তৃণমূল সাংসদের এই বার্তা শাসক দলের অস্বস্তি বাড়াবে বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। রবিবার রাতে বীজপুরের ভোটার দেবশ্রী ঘোষের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। দেবশ্রীর সাড়ে তিন বছরের শিশুকন্যাকে পর্যন্ত মারধর করা হয়। দেবশ্রী অবশ্য হুমকিতে পিছিয়ে যাননি। মেয়েকে কোলে আঁকড়েই ভোট দিয়েছেন। ইতিমধ্যেই বিদ্বজ্জনদের একাংশ দেবশ্রী ও তাঁর মেয়ের পাশে দাঁড়িয়েছে। সূত্রের খবর, শুক্রবার সকালে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীও দেবশ্রীকে ফোন করে বলেন, আপনি কাকে ভোট দেবেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। আপনি রুখে দাঁড়িয়ে, ঠিক করেছেন। আমি আপনাদের পাশে আছি। পাশে থাকার আশ্বাস দিয়ে দেবশ্রীকে নিজের মোবাইল নম্বরও দেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। সেইসঙ্গে দেন একটা ছোট্ট প্রতিশ্রুতিও! তবে, এ প্রতিশ্রুতি কোনও ভোটারকে একজন রাজনীতিবিদের দেওয়া প্রতিশ্রুতি নয়! এ প্রতিশ্রুতি একরত্তির শিশুর মনের দুঃস্বপ্ন ঘোচাতে জঙ্গল বুক দেখতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি! মঙ্গলবারই অবশ্য দীনেশ ত্রিবেদী জানিয়েছিলেন, ওই ছোট্ট মেয়েটির প্রতি আমার সমবেদনা। যারা এই ঘৃণ্য কাজ করেছে, দল না দেখে তাদের শাস্তি দেওয়া উচিত। আমি ওই মেয়েটি এবং তার পরিবারের পাশে আছি। এলাকার সাংসদ হিসেবে যা দরকার করব। এদিন চকলেট ও ফুল নিয়ে আক্রান্ত শিশুটির সঙ্গে দেখা করতে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তবে এসবের মধ্যেও তৃণমূল সাংসদের পাশে থাকাটা শাসক দলের অস্বস্তি বাড়ালেও, আক্রান্ত এই পরিবারকে বাড়তি সাহস জোগাবে বলেই মত পর্যবেক্ষকদের একাংশের।

সেরা শিরোনাম

Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী

ভিডিও

Durga Puja 2026 : রাজারহাট ম্যাগনোলিয়া অক্সিজেন আবাসনের দুর্গাপুজোয় রয়েছে এক বিশেষত্ব | ABP Ananda
Durga Puja 2026 : নিউটাউন সঞ্জীভা আবাসনের পুজোয় থিম 'মায়ের আঁচলে বিশ্বশান্তি' | ABP Ananda
Durga Puja 2026 : মধ্য হাওড়ার ষষ্ঠীতলায় বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো এবার ৩০০ বছরে পা দিল | ABP
Navaratri | বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স | #abpananda
Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget